কোপা আমেরিকার আগে অবসর উরুগুয়ে তারকা কাভানির

Share:

নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকার আগে অবসর নিলেন উরুগুয়ের ফুটবল তারকা এদিনসন কাভানি। ইনস্টাগ্রামে পোস্ট করে অবসরের কথা ঘোষণা করেছেন কাভানি। উল্লেখ্য, ২০১১ সালে শেষবার কোপা আমেরিকা জিতেছিল উরুগুয়ে। সেই দলের সদস্য ছিলেন কাভানি। চলতি বছর জুনের শেষ থেকেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। 

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে উরুগুয়ে তারকা জানিয়েছেন, ‘আমি উরুগুয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। উরুগুরু দলের সঙ্গে খেলাটা আমার জীবনের সেরা পুরস্কার। অবসর নেওয়ার পরও প্রিয় দলের জন্য আমার হৃদয় কাঁপবে।‘ উরুগুরু দলের থেকে অবসর নিলেও এখনও ক্লাব ফুটবল খেলে যাবেন বলে জানিয়েছেন কাভানি। গত বছর জুলাইতে ইউরোপের পাট চুকিয়ে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়ার্সে নাম লেখান এই উরুগুয়ে তারকা। চলতি বছর ডিসেম্বর পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি আছে ৩৭ বছর বয়সি এই সেন্টার ফরওয়ার্ডের। ক্লাব ফুটবলে মনোনিবেশ করার কথা বলে উরুগুয়ে তারকা জানান, ‘উরুগুয়ে দলের সঙ্গে সময় কাটানো বছর আমার কাছে খুবই মূল্যবান ছিল। তবে এবার ক্যারিয়ারের নতুন পর্যায়ে নিজেকে সঁপে দিতে চাই। যেখানে আমাকে থাকতে হবে, সেখানে সব উজার করে দিতে হবে।‘

উল্লেখ্য, ২০০৮ সালে উরুগুয়ে দলের হয়ে খেলা শুরু করেছিলেন কাভানি। জাতীয় দলের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন কাভানি। কাভানি খেলেছেন ১৩৬টি ম্যাচ। উরুগুয়ের হয়ে ৫৮টি গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৭টি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় কাভানির ওপরে রয়েছেন লুইস সুয়ারেজ।

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক