পাকিস্তানি স্পিনারকে কিনে বিপাকে কাব্য মারান, সানরাইজার্স লিডসের ‘এক্স’ অ্যাকাউন্ট ‘সাসপেন্ড’

দীর্ঘদিন পরে পাকিস্তানের কোনও ক্রিকেটার ভারতীয় মালিকের দলে খেলবেন, বিষয়টি জানা মাত্রই কাব্য মারানকে নিয়ে বিতর্ক চরমে উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের আইপিএল নিলাম নিয়ে একাধিক বিতর্ক উঠেছে। কলকাতা নাইট রাইডার্সের দলে বাংলাদেশি স্পিনারকে ৯ কোটিতে কিনে বিতর্কের মুখে পড়েছিল শাহরুখ খানের মালিকানাধীন এই দল। চাপে পড়ে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। সেই কারণে নিজেদের দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্যে ভারতে পাঠায়নি বাংলাদেশ। তবে নিলামে বাংলাদেশের খেলোয়াড়কে কেনা হলেও পাকিস্তানি কোনও খেলোয়াড় সুযোগ পায়নি। কেননা ২০০৮ সাল থেকেই পাকিস্তানি খেলোয়াড়রা IPL-এ নিষিদ্ধ। কিন্তু সকলকে চমকে দিয়ে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ইংলিশ ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে আড়াই কোটিতে কিনেছে সানরাইজার্স লিডস। অর্থাৎ দীর্ঘদিন পরে পাকিস্তানের কোনও ক্রিকেটার ভারতীয় মালিকের দলে খেলবেন, বিষয়টি জানা মাত্রই কাব্য মারানকে নিয়ে বিতর্ক চরমে উঠেছে। নেটপাড়ায় কটাক্ষের সম্মুখীন হয়েছেন সানরাইজার্সের মাল্কিন।

তবে আইপিএল নয়, বৃহস্পতিবার (১২ মার্চ) ইংলিশ ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে পাকিস্তানি এই স্পিনারকে কিনেছেন কাব্য মারান, এরপর থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছে সানরাইজার্স লিডস কর্তৃপক্ষ। জানা গিয়েছে, নিলামে আবরার আহমেদকে ১,৯০,০০০ পাউন্ড তথা ২.৩৪ কোটিতে কিনেছে সানরাইজার্স লিডস। যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কারণ এটিই প্রথম, যেখানে কোনও ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি দ্য হান্ড্রেডের দলে কোনও পাকিস্তানি খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছে। তবে বিতর্ক চরমে উঠতেই কাব্য মারানের মালিকানাধীন সানরাইজার্স লিডসের ‘এক্স’ অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। আবরার আহমেদকে কেনার পর অনেক ভারতীয় ক্রিকেট ভক্ত সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যবহারকারীরা সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি এবং এর সিইও কাব্য মারানকে লক্ষ্য করে বলেছেন, একজন পাকিস্তানি খেলোয়াড়কে সই করা ‘জাতীয় অনুভূতির বিরুদ্ধে।’ আবার কিছু ব্যবহার কারী প্রশ্ন তুলেছেন, ভারতীয় মালিকানাধীন একটি দল কীভাবে এমন পদক্ষেপ নিতে পারে যখন ২০০৮ সাল থেকে পাকিস্তানি খেলোয়াড়রা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেনি।

উল্লেখ্য, ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে ২০০৮ সাল থেকে পাকিস্তানি খেলোয়াড়রা IPL-এ অংশগ্রহণ করতে পারছেন না। গতকাল লন্ডনে নিলাম টেবিলে কাব্য মারানের সঙ্গে দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরিও ছিলেন। নিলামের সময় ট্রেন্ট রকেটসকে হারিয়ে আবরার আহমেদকে কিনে নেয় সানরাইজার্স লিডস। আর আবরারকে কেনার কয়েক ঘন্টা পরে, সানরাইজার্স লিডসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টও সাসপেন্ড করা হয়। কিন্তু তার স্থগিতের কারণ জানানো হয়নি। ইংলিশ এই লিগে আইপিএলের মালিকদের চারটি দল রয়েছে। এমআই লন্ডন (মুম্বই ইন্ডিয়ান্স), ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস (লখনউ সুপার জায়ান্টস), সানরাইজার্স লিডস (সানরাইজার্স হায়দরাবাদ) ও সাদার্ন ব্রেভ (দিল্লি ক্যাপিটালস)। তবে আবরার আহমেদকে কেনার বিষয়ে কোচ ভেট্টোরি বলেছেন, তিনি আবরার আহমেদকে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে খেলার পরামর্শ দিয়েছিলেন। তার বোলিং এবং রহস্যময় স্পিনের উপর ভিত্তি করে দল তাঁকে কেনার সিদ্ধান্ত নিয়েছে। আবরার আহমেদ হলেন দ্বিতীয় পাকিস্তানি খেলোয়াড় যিনি দ্য হান্ড্রেড ২০২৬ নিলামে বিক্রি হয়েছেন। তার আগে, পাকিস্তানি স্পিনার উসমান তারিককে বার্মিংহাম ফিনিক্স প্রায় ১,৪০,০০০ পাউন্ডে (প্রায় ১.৭২ কোটি টাকা) কিনেছিল। এদিকে এই ঘটনার জন্যে আইপিএলে সানরাইজার্স লিডসকে বয়কটের ডাক দিয়েছে।

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

শালবনি জমি দুর্নীতি মামলায় অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্তসহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী