বেঙ্গালুরুকে জেতার জন্য ২২৩ রানের লক্ষ্যমাত্রা দিল কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি :  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্যমাত্রা দিল কেকেআর। এদিন প্রথমে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায় ফিল সল্ট। এরপর অধিনায়কচিত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। অর্ধশতরান করেন তিনি। 

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট ও সুনীল নারিন। প্রথম বলে ছয় মেরে ইনিংস শুরু করেন ফিল সল্ট। তারপর একের পর এক চার-ছয় মেরে কেকেআরকে ৪ ওভারের মধ্যে ৫০ রানের গণ্ডি টপকে দেয় সল্ট। এরপর ৫৬ রানের মাথায় মহম্মদ সিরাজের বলে আউট হয়ে যান সল্ট। মাত্র ১৪ বলে ৪৮ রান করে আউট হন তিনি। সল্ট আউট হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে যান সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী। ভেঙ্কটেশ আয়ার আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে শুরু করেন। মাত্র ৮ বলে ১৬ রান করেন ভেঙ্কটেশ। এই ১৬ রানের মধ্যে রয়েছে ৩টি চার। ১০ ওভারের মধ্যে ১০০ রানের গণ্ডি কেকেআর টপকালেও চার উইকেট পড়ে যায়।

এদিকে কেকেআরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন শ্রেয়স আইয়ার ও রিঙ্কু সিং। শ্রেয়স ও রিঙ্কুর মধ্যে ৩৯ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ১৬ বলে ২৪ রান করে ফার্গুসনের বলে আউট হয়ে যান রিঙ্কু। রিঙ্কু সিং যখন আউট হন তখন নাইটের স্কোর ১৩৭ রান। এরপর মাঠে নামেন আন্দ্রে রাসেল। রাসেলকে সঙ্গে নিয়ে ১৫ ওভারে কেকেআরকে ১৫০ রানের গণ্ডি টপকে দেন শ্রেয়স আইয়ার। এরপর ১৭ ওভারে ২৩ রান দিয়ে দেন যশ দয়াল। এরফলে ১৭ ওভার শেষে ১৫৫ থেকে ১৭৮ রানে চলে যায়।এরপর ১৮ ওভারের দ্বিতীয় বলে গ্রিনের বলে আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। এদিন ৩৬ বলে অর্ধশতরান করে শ্রেয়স। ১৯ ওভারে সিরাজের বলে ২টি ছক্কা ও একটি চার মেরে কেকেআরকে দুশোর গণ্ডি পার করে দেন সদ্য ক্রিজে আসা রমনদীপ সিং। শেষ ওভারে প্রথম দুই বলে দুটি চার মারেন আন্দ্রে রাসেল। তবে এদিন অবশ্য রাসেলকে বড় রান করতে দেয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বোলাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে কেকেআর ২২২ রান করেন। এদিন লকি ফার্গুসন, মোহম্মদ সিরাজ একটি করে উইকেট পান। অন্যদিকে যশ দয়াল ও ক্যামেরন গ্রিন দুটি উইকেট নেন।

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের