চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যান্ড পার্টি এনেও শুকনো মুখে ফিরতে হল নির্দল প্রার্থীকে

নিজস্ব প্রতিনিধি : ব্যান্ড পার্টিকে সঙ্গে নিয়ে ঢাকঢোল পিটিয়ে এসেছিলেন মনোনয়নপত্র জমা দিতে। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া হল না। ফিরে গেলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী গোপাল মণ্ডল। কিন্তু কেন জানেন। দশ হাজার টাকা নিয়েও মনোনয়নে প্রস্তাবক হিসাবে সই করতে রাজি হননি ব্যান্ড পার্টির সদস্যরা। যদিও ব্যান্ড পার্টির সদস্যদের বক্তব্য, তাঁরা বাজনা বাজাতে এসেছিলেন। মনোনয়নপত্রে সই করতে নয়।

শুক্রবার জেলাশাসকের দফতরে ব্যান্ড পার্টি নিয়ে মনোনয়নপত্র জমা দিতে হাজির হয়েছিলেন গোপাল মণ্ডল। গোপালের বাড়ি ঘাটালের রঘুনাথচকে। বেসরকারি ব্যাঙ্কে কাজ করেন তিনি। মনোনয়নে প্রস্তাবক হিসাবে ১০ জনকে সঙ্গে নিয়ে আসেন নির্দল প্রার্থী। কিন্তু ওই দশ জনের কেউ মনোনয়নপত্রে সই করেননি। শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা না দিয়েই ফেরত চলে যান গোপালবাবু।

এই প্রসঙ্গে নির্দল প্রার্থী গোপাল মণ্ডল জানান, ‘নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলাম। প্রস্তাবক হিসাবে দশ জনকে নিয়ে আসি। এরজন্য দশ হাজার টাকা নিয়েছিল। কিন্তু কমিশন অফিসে এসে বলছে মনোনয়নপত্রে তাঁরা সই করবেন না। যে ১০ হাজার টাকা নিয়েছিল সেটাও ফেরত দিচ্ছে না।‘ অন্যদিকে ব্যান্ড পার্টির সদস্য জিতান দাস জানিয়েছেন, ‘আমাদের সঙ্গে বাজনা বাজানোর কথা হয়েছিল। সেইমতো বাজনা নিয়ে এসেছিলাম। আমাদের আধার কার্ড নিয়েও আসতে বলেছিল। না হলে বলেছিল ঢুকতে দেবে না। সেইমতো আধার কার্ড নিয়েও এসেছিলাম। কিন্তু অফিসে আসার পর বলছে মনোনয়নপত্রে সই করতে হবে। সই করার কথা তো হয়নি। বাজনা বাজাতে বললে বাজিয়ে দেব। কিন্তু টাকা ফেরত দেব না।‘

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ