ফের ব্যর্থ রাহুল, সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড

জয়ের জন্য ইংল্য়ান্ডকে করতে হবে ১৬৮ রান

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ফের ব্যর্থ কেএল রাহুল। এই নিয়ে পরপর চারবার। টি-টোয়েন্টির সেমিফাইনাল, যে ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে দলের ফাইনালে যাওয়া না যাওয়া, সেই ম্যাচে রাহুলের স্কোর মাত্র পাঁচ। ক্রিসের নিশ্চিত একটা ওয়াইড বোল পেটাতে গিয়ে জোস বাটলারের হাতে লোপ্পা ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। আর রাহুল আউট হতেই সোশ্যাল মিডিয়ায় একের পর খোঁচা। কেউ খোঁচা দিয়েছে ক্রিকেটারের মিম বানিয়ে। কেউ হিন্দি সিনেমার ডায়লগকে হাতিয়ার করে। কে কী বলছেন, একবার দেখে নেওয়া যাক।

টুকটুক অ্যাকাডেমি রাহুলকে অধ্যাপক সম্বোধন করে লিখেছেন – দলের প্রতি তিনি কতটা দায়বদ্ধ, রাহুল সেটা আরও একবার প্রমাণ করে দিলেন। টি-টোয়েন্টি সেমিফাইনালের মতো মঞ্চে তাঁর এই পারফরম্যান্স সত্যিই তারিফ না করে পারা যায় না। পাঁচ বলে পাঁচ রান –অসাধারণ।

স্কোয়াড থেকে রাহুলকে বাদ দেওয়ার দাবি তুলেছেন এক নেট নাগরিক। বলেছেন, একজন ওপেনার হিসেবে রাহুল পুরোপুরি ব্যর্থ। আর সেটা একবার নয়, একাধিকবার হয়েছে। এমন ওপেনারকে স্কোয়াডে রাখার কোনও প্রয়োজন নেই। এমন অপদার্থ ওপেনারের বোঝা বাকিরা বইবে কেন?

তাদের এই বিরক্তি স্বাভাবিক। এই যাচ্ছেতাই পারফরম্যান্স রাহুল আগেও করেছিলেন। চলতি টি-টোয়েন্টিতে তাঁর পারফরম্যান্স একবার দেখে নেওয়া যাক – পাকিস্তানের বিরুদ্ধে চার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ। ২০২১-য়ের টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে রাহুলের স্কোর তিন এবং নিউজিল্যান্ডের স্কোর ১৮। স্বাভাবিকভাবেই, এই পারফরম্যান্স বিরক্তিকর।

আরও পডু়ন  ইংল্যান্ডকে ১৬৭ রানে বেঁধে রাখলেই ফাইনালে ভারত

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক