অধিনায়ক শ্রেয়সের হাতধরে নতুন সূচনার অপেক্ষায় কলকাতা

গতবারের হারের জ্বালা এখনও ভুলতে পারেননি ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, বরুন চক্রবর্তী, সুনীল নারিনরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবার গ্রুপ পর্বের প্রথমদিকে পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তবে আরব আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে রীতিমতো জ্বলে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স। সকলকে চমকে দিয়ে তৃতীয়বার এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করে গিয়েছিল নাইটরা। তবে চ্যাম্পিয়ন আর হওয়া হয়নি তাদের। ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল কেকেআরকে। তবে সেই সব অতীতকে ভুলে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে শনিবাসরীয় সন্ধ্যায় নতুন করে সূচনা করতে চলেছে শাহরুখ খানের দল। 

তবে গতবারের হারের জ্বালা এখনও ভুলতে পারেননি ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, বরুন চক্রবর্তী, সুনীল নারিনরা। তাই উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে সেই ক্ষতে কিছুটা মলম লাগাতে চান তারা। তবে কাজটা যে খুব একটা সহজ নয় সেটা খুব ভালো করেই জানে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক। ওয়াংখেড়ের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। তাই সেই মতোই প্ল্যান সাজাচ্ছেন দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। দলের বোলিং বিভাগ নিয়ে খানিকটা চিন্তায় রয়েছেন তিনি।

সাংবাদিক বৈঠকে এসে ব্রেন্ডন বলেন, ‘প্রথম ম্যাচে আমরা পেসার টিম সাউদিকে পাচ্ছি না। ওর ভারতে আসতে দেরি হয়েছে। তাই এখন নিভৃতবাসে রয়েছে। তাই শনিবারের ম্যাচে আমাদের দল ভারতীয় বোলিং ব্রিগেডের ওপরই ভরসা রাখছে। উমেশ যাদব এবারে আমাদের সঙ্গে রয়েছে। ও খুব ভালো বল সুইং করাতে পারে। আর পাওয়ার প্লে-তে ওর পরিসংখ্যান বেশ ভালো। তাই ওকে ঠিকঠাক কাজে লাগাতে পারলে আমরা দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নিতে পারব। আর রান আটকাতেও সক্ষম হব’।

বক্স অফিসে দুর্দান্ত শুরু! প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’