স্বপ্নভঙ্গ, কুয়েতের বিরুদ্ধে দুর্দান্ত লড়েও হারল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: স্বপ্নভঙ্গ জামাল ভুঁইয়াদের। চোখে চোখ রেখে লড়াই করেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমের গোলে কুয়েতের কাছে হার মানতে হলো। সেই সঙ্গে ১৮ বছর বাদে ফের সাফ ফাইনালে ওঠার স্বপ্ন চুরমার হয়ে গেল। ৩৭ বছর আগের হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ অধরাই থেকে গেল।

শনিবার বিকেলে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে শক্তিশালী কুয়েতকে রুখে দিয়েছিল হ্যাভিয়ের কাবরেরার ছেলেরা। প্রথমার্ধের শুরুতেই গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের শেখ মোরসালিন। রাকিবের বাড়ানো নিচু ক্রস বক্সের মধ্যে পেয়েছিলেন তরুণ স্ট্রাইকার। কিন্তু গোলকিপারের গায়ে মেরে প্রথম সুযোগটি নষ্ট করেছেন তিনি। ফিরতি বল দ্বিতীয় দফায় কাছে পেলেও তা ঠিকমতো আয়ত্তে নিতে পারেননি। সাত মিনিটের মাথায় কুয়েতও গোলের সহজ সুযোগ মিস করে। কর্নার থেকে পাওয়া বল বাংলাদেশের জালে প্রায় গলিয়ে দিয়েছিলেন কুয়েতের এক ফুটবলার। কিন্তু ইসা ফয়সাল গোললাইন থেকে বল ফেরত পাঠিয়ে দলের পতন রোধ করেন। ২৯ মিনিটে কুয়েতের আল রশিদির শট বাংলাদেশের গোলরক্ষক জিকো অনেকটা লাফিয়ে প্রতিহত করেন। ৩০ মিনিটের মাথায় মোরসালিনের বাড়ানো বল গোলে ঠেলতে পারেননি রাকিব। ৪০ মিনিটে আল রাশিদির শট ফের ঝাঁপিয়ে বাঁচান বাংলাদেশের গোলরক্ষক। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপায় কুয়েত। একের পর এক আক্রমণ শানাতে থাকেন পর্তুগিজ কোচ রুই ফার্নান্দো বেন্তোর ছেলেরা। কিন্তু বাংলাদেশের গোলরক্ষক জিকো দুর্ভেদ্য প্রহরী হয়ে দাঁড়ান। আল রাশিদি, আল ব্লাউশির সামনে চিনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধেও কুয়েতকে রুখে দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে গিয়েছিলেন হ্যাভিয়ের কাবরেরার ছেলেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। অতিরিক্তি সময়ের প্রথমার্ধের ইনজুরি টাইমে কাঙ্খিত গোল পেয়ে যায় বেন্তোর ছেলেরা। ১০৫ মিনিটে আল ব্লাউসির গড়ানো শট বাংলাদেশের সেন্টার-ব্যাক তপু বর্মণের দুই পায়ের ফাঁক গলে জালে জড়ায়। ওই গোলেই সাফের ফাইনালে যাওয়ার ছাড়পত্র পেয়ে গিয়েছে কুয়েত।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন