৫ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন এমবাপে

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে যোগ দিলেন সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদে। সোমবার পিএসজির প্রাক্তন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে স্প্যানিশ ক্লাবটি। পাঁচ বছরের জন্য চুক্তি হয়েছে। বার্ষিক ১২.৮ মিলিয়ন পাউন্ডের পাশাপাশি বোনাস হিসাবে ৮৫ মিলিয়ন পাউন্ড পাবেন ২৫ বছরের তারকা ফুটবলার।

২০১৭ সালে মোনাকো ছেড়ে ফরাসি ক্লাব ১৮ কোটি ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপে।  ২০১৮ সাল থেকে সদ্য শেষ হওয়া মরসুম পর্যন্ত ফরাসি ক্লাবটির হয়ে ২৫৬টি গোল করেছেন তরুণ ফুটবলারটি। পিএসজির হয়ে ৬ বার লিগ আঁ শিরোপা জেতার পাশাপাশি ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মাঠে নেমে দাপট দেখিয়েছিলেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে  হ্যাটট্রিক করে গোটা বিশ্বের ফুটবল দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন এমবাপে। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা বাজিমাত করেছিল। কিন্তু পরাজিত হয়েও ফুটবল প্রেমীদের মনে জাসয়গা করে নিয়েছিলেন তরুণ ফরাসি ফুটবলার।  

২০২২ সালের জুনেই পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে এমবাপের যোগাদান কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছিল। শেষ মুহুর্তে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রোর হস্তক্ষেপে দল ছাড়া হয়নি তরুণ ফুটবলারের। যদিও গত বছর খানেক ধরেই পিএসজি কর্তৃপক্ষ আর কোচের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছিল এমবাপের। ফলে সদ্য শেষ হওয়া মরসুমে অধিকাংশ ম্যাচে দলের হয়ে প্রথম একদশে জায়গা হয়নি প্রতিভাবান ফুটবলারের। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রি ট্রান্সফার ফুটবলার হয়ে যান এমবাপে। আর তরুণ, প্রতিভাবান ফুটবলারকে মোটা টাকার বিনিময়ে দলে ভেড়াতে ভুল করেননি ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা শক্তি হিসাবে পরিচিত রিয়াল মাদ্রিদের কর্তারা।

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

১৫ আগস্ট ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…