১০ জনের আতলেতিকোর কাছে কোনও ক্রমে হার এড়াল রিয়াল

শনিবার রাতে রিয়াল ও আতলেতিকোর ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে জিতলে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে পারত রিয়াল মাদ্রিদ। কিন্তু শনিবার রাতে ১০ জনের আতলেতিকোকে তো হারাতেই পারল না, উল্টে কোনও ক্রমে হার বাঁচিয়ে ম্যাচ ড্র করে মুখরক্ষা করল কার্লো আনচেলেত্তির ছেলেরা। গোটা ম্যাচে প্রাধান্য নিয়ে খেলেও ফরোয়ার্ডদের ব্যর্থতার কারণে তিন পয়েন্ট ঝুলিতে পোরা হলো না করিম বেনজেমাদের। ফলে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াল ১০-এ।

সান্তিয়াগো বের্নাবাউয়ে শনিবার রাতে ম্যাচ শুরুর থেকেই জেতার জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল আনচেলেত্তির ছেলেরা। তৃতীয় মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু টনি ক্রুসের নেওয়া কর্নারে মাথা ছুঁইয়েও লক্ষ্যভেদ করতে পারেনি অ্যান্টনিও রুডিগার। নয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে আচমকা শট নিয়ে আতলেতিকোকে বিপদে ফেলতে চেয়েছিলেন মার্কো আসেনসিও। কিন্তু সেই শট দুর্দান্তভাবে প্রতিহত করেন ইয়ান ওবলাক। একাদশ মিনিটে ফাঁকায় বল পেয়েও গোলে রাখতে পারেননি করিম বেনজেমা। কিন্তু তার পরে প্রথমার্ধে আর কোনও গোলের সুযোগ তৈরি করতে পারেনি আনচেলেত্তির ছেলেরা।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা চালায় আতলেতিকো। ৬১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া গ্রিজম্যানের শট রিয়ালের গোল পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। চার মিনিট বাদে জোর ধাক্কা খায় আতলেতিকো। ৬৫ মিনিটের মাথায় রুডিগারকে সরাসরি কনুইদিয়ে গুঁতো মেরে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় বিরতির পরে বদলি হিসেবে মাঠে নামা আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোররেয়া। ১০ জনের আতলেতিকোকে চেপে ধরলেও গোলের মুখ খুঁজে পাননি রিয়ালের খেলোয়াড়রা। উল্টে ম্যাচের গতির বিপরীতে গিয়ে ৭৮ মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। গ্রিজম্যানের নেওয়া ফ্রি কিক হেড করে রিয়ালের জালে জড়ান হিমেনেস। ৮৪তম মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন ওবলাক। সেই কর্নার থেকেই দারুণ হেডে গোল করে দলকে সমতায় ফেরান রিয়ালের রদ্রিগেজ। বাকি সময়ে আরও কোনও গোল হয়নি। এদিন ড্র’র ফলে ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানেই রয়ে গেল করিম বেনজেমেরা।

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ