মরশুমের শেষে নতুন রেকর্ডের সামনে এলএম টেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  এই মুহূর্তে ফরাসি লিগ-ওয়ানে পিএসজি-র বাকি রয়েছে আর মাত্র দুটি ম্যাচ। সেই দুটি ম্যাচেই প্যারিসের এই ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলবেন আর্জেন্টিনার অধিনায়ক। কেননা তাঁর দলবদলকে ঘিরে এই মুহূর্তে চলছে জোর আলোচনা। মেসি আগামী মরশুমে কোন ক্লাবে খেলবেন সেটা সময়ই বলবে। তবে তাঁর আগে পিএসজি-র হয়ে এক নতুন রেকর্ডের মুখোমুখি দাঁড়িয়ে আছেন তিনি। সেই রেকর্ড স্পর্শ করে মেসি ভেঙে দেবেন জাতীয় দলে তাঁরই সতীর্থ দি মারিয়ার রেকর্ড।

এই লিগের ম্যাচে এখনও অবধি গোলের ক্ষেত্রে সর্বধিক অ্যাসিস্ট করার রেকর্ডটি আছে দি মারিয়ার দখলে। তিনি মোট ১৮টি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন। ২০১৫-১৬ মরশুমে এই রেকর্ডের অধিকারী হন আর্জেন্টিনার ফুটবলারটি।

আরও জানতে পড়ুন: মালয়েশিয়া ওপেনের ফাইনালে প্রণয়, তানজাংয়ের কাছে হার সিন্ধুর

দি মারিয়ার ঠিক পিছনেই রয়েছেন ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তিনি গত মরশুমে প্যারিসের ক্লাবটির হয়ে ১৭টি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছিলেন। এমবাপ্পের পর এবার দি মারিয়ার সেই রেকর্ডটি ভাঙার সুযোগ এসেছে আর্জেন্টিনার অধিনায়ক সাতবারের ব্যালনডি আর জয়ী পিএসজি-র বর্তমান তারকা লিওনেল মেসির সামনে। মেসি ইতিমধ্যেই ১৬টি অ্যাসিস্ট করেছেন। তারমধ্যে এমবাপ্পেকে ১১ গোলের ক্ষেত্রে, নেইমারকে ৪ গোলের ক্ষেত্রে, এবং রামোসের একটি গোলের ক্ষেত্রে।

দি মারিয়ার রেকর্ড ভাঙতে মেসিকে দুই ম্যাচে তিনটি অ্যাসিস্ট করতে হবে। তাহলেই মেসি টপকে যাবেন জাতীয় দলে তাঁর সতীর্থকে। মেসির কাছে এই রেকর্ড স্পর্শ করা খুব একটা কঠিন কাজ নয়। কেননা মেসি তাঁর পুরনো ক্লাব বার্সার হয়ে অন্তত চারবার ১৮টি বা তার বেশি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছিলেন। আর ২০১৯-২০ মরশুমে সেটা ছাড়িয়ে গিয়ে মেসি অ্যাসিস্ট করেছিলেন ২২টি গোলের ক্ষেত্রে। এখন দেখা যাক জাতীয় দলের সতীর্থ ডি মারিয়ার এই রেকর্ড পিএসজি-র হয়ে ভাঙতে পারেন কি না এলএম টেন।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ