কোপা আমেরিকার সেরা একাদশে আর্জেন্টিনার ৫, জায়গা পেলেন কী মেসি?

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ১৬ বার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ার পাশাপাশি টানা দু’বার কোপা কাপ ঘরে তুলেছেন লিওনেল মেসিরা। আর লাতিন আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা জয়ের পরে এবার কোপা আমেরিকার সেরা একাদশেও প্রাধান্য আকাশী-সাদা জার্সিধারীদের।

গত ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত বসেছিল ৪৮তম কোপা আমেরিকার আসর। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৬টি দল। প্রতিযোগিতার দুই সপ্তাহ পরে কোপা আমেরিকা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলির খেলোয়াড়দের পারফরম্যান্স বিচার করে সেরা একাদশ ঘোষণা করেছে আয়োজক কনমেবল। সেরা একাদশে সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। লিওনেল মেসিদের দল থেকে জায়গা পেয়েছেন ৫ জন। আর্জেন্টিনার পরেই রয়েছে রানার্স আপ কলম্বিয়া। ওই দলের দুই খেলোয়াড় জায়গা পেয়েছেন। এ ছাড়া ব্রাজিল, কানাডা, উরুগুয়ে ও ইকুয়েডরের আছেন একজন করে খেলোয়াড় ঠাঁই পেয়েছেন।

কোপার সেরা একাদশে আর্জেন্টিনা থেকে জায়গা পেয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, মিডফিল্ডার রদ্রিগো দি পল, স্ট্রাইকার  লাউতারো মার্তিনেজ এবং অধিনায়ক লিওনেল মেসি। কলম্বিয়া থেকে ঠাঁই পেয়েছেন দলটির অধিনায়ক হামেস রদ্রিগেজ ও ডেভিনসন সানচেজ। সেরা একাদশে ঠাঁই হয়েছে ব্রাজিলের রাফিনিয়া, ইকুয়েডরের পিয়েরো হিনকাপি, কানাডার অ্যালিস্টার জনস্টন এবং উরুগুয়ের মানুয়েল উগার্তের। এক নজরে দেখে নেওয়া যাক কোপা আমেরিকার সেরা একাদশ-

এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা), ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনস্টন (কানাডা), ডেভিনসন সানচেজ (কলম্বিয়া), পিয়েরো হিনকাপি (ইকুয়েডর), হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), মানুয়েল উগার্তে (উরুগুয়ে), রদ্রিগো দি পল (আর্জেন্টিনা), রাফিনিয়া (ব্রাজিল), লিওনেল মেসি (আর্জেন্টিনা) ও লাউতারো মার্তিনেজ (আর্জেন্টিনা)

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা