আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা, জানিয়ে দিলেন মেসি

নিজস্ব প্রতিনিধি, বেজিং: তাঁর হাত ধরেই ৩৬ বছরের খরা কাটিয়ে ফের বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফুটবলের রাজপুত্রকে আগামী বিশ্বকাপে ফের খেলানোর পরিকল্পনার কথা আগামই জানিয়ে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। সম্প্রতি পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পরে ২০২৬ সালের বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি জানিয়েছেন, আগামী বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা ভীষণ কম।

বন্ধুত্বপূর্ণ প্রদর্শনী ম্যাচ খেলতে এই মুহুর্তে চিনে রয়েছে আর্জেন্টিনা দল। অধিনায়ক হিসেবে মেসিও রয়েছেন দলের সঙ্গে। আগামী  বৃহস্পতিবার বেজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে মঙ্গলবার চিনের ‘টাইটান স্পোর্টস’ এর এক কুইজে অংশ নিয়েছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সেখানেই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, আগামী বিশ্বকাপে খেলবেন কিনা? ওই প্রশ্নের জবাবে এক গাল হেসে মেসি জানান, ‘আগের সিদ্ধান্তেই স্থির রয়েছেন। কাতার বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ।’

আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় না, আমাকে আর বিশ্বকাপ খেলতে দেখা যাবে। কাতার বিশ্বকাপ আমার শেষ বিশ্বকাপ ছিল। আমি দেখতে চাই সবকিছু কেমন যাচ্ছে, কিন্তু সিদ্ধান্ত সেটাই থাকছে, আমি আগামী বিশ্বকাপে খেলতে যাচ্ছি না।’ উল্লেখ্য,
কাতার বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, দেশের হয়ে কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। যদিও বিশ্বকাপ জেতার পরেও ৩৫ বছর বয়সী ফুটবল তারকা অবসরের ঘোষণা না করে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় জল্পনা শুরু হয়, তবে কী ২০২৬ সালের বিশ্বকাপেও খেলবেন ফুটবলের রাজপুত্র?

Published by:

Share Link:

More Releted News:

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ