হারল লিভারপুল, ইয়ামালের জন্য মুখরক্ষা হল বার্সার

Share:

নিজস্ব প্রতিনিধি:  হাত থেকে ফসকে গিয়েছে প্রিমিয়ার লিগের ট্রফি। শুধু তাই নয় অনিশ্চিত পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলাও। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়নস লিগ হতে পারে লিভারপুলের জন্য ‘লাইফলাইন’। লিভারপুল শেষ ষোলো প্রথম লেগে গালাতাসারাইয়ের কাছে হেরেছে। লিগ পর্বের ম্যাচেও তুরস্কের মুখোমুখি হয়েছিল লিভারপুল কিন্তু একই ব্যবধানে হেরে ‘অল রেড’রা মাঠ ছেড়েছিল।

মঙ্গলবার রাতে তুর্কি লিগের শীর্ষে থাকা গালাতাসারায়ের হয়ে মারিও লেমিনা একমাত্র গোলটি করেন । ৭ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে গোল করেন। দ্বিতীয়ার্ধে ওসিমেন আরেকবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে রক্ষা পায় লিভারপুল। এবার আগামী সপ্তাহে ঘরের মাঠ অ্যানফিল্ডে গালাতাসারাইকে হারানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে লিভারপুল মাঠে নামবে। শোচনীয় হারের পর লিভারপুলের হয়ে ১০০ ম্যাচে দায়িত্ব পালন করার মাইলফলক স্পর্শ করা কোচ আর্নে স্লট বলেন, ‘এখানে খেলা কঠিন। তার ওপর ১–০ গোলে পিছিয়ে থাকলে কাজটা আরও কঠিন হয়ে যায়।’

আরও পড়ুন: চোটে জর্জরিত রিয়াল, আত্মবিশ্বাস নিয়ে মাঠে ম্যানচেস্টার সিটি

অন্যদিকে সেন্ট জেমস পার্কে বার্সেলোনার বিপক্ষে ৮৬ মিনিটে গোল করেন হার্ভে বার্নেস। এই গোলের পরেই নিউক্যাসল বার্সেলোনাকে হারানোর স্বপ্ন দেখতে শুরু করেছিল। যদিও শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। যোগ করা সময়ের ৬ মিনিটে ম্যাচের শেষ কিকে গোল করে বার্সেলোনাকে ড্র এনে দেন লামিনে ইয়ামাল। অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে দানি ওলমোকে ফাউল করে বার্সাকে পেনাল্টি উপহার দেন নিউক্যাসলের মালিক থিয়াউ। তারপর স্পটকিক থেকে বল গোল পোস্টে পাঠান ইয়ামাল। ম্যাচজুড়ে নীরব ইয়ামালের গোলেই শেষ পর্যন্ত লজ্জার হার এড়ায় বার্সা। এবার আগামী বুধবার ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে ন্যূনতম ব্যবধানে জিতলেই কোয়ার্টারে ফাইনালে পৌঁছে যাবে বার্সা। ম্যাচ শেষে কোচ এডি হাও বলেন, ‘আশা অবশ্যই আছে। নিজেদের ওপর আমাদের বিশ্বাস আছে, সামর্থ্যের ওপর বিশ্বাস আছে। আজ আমরা সেটাই প্রমাণ করেছি।’

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের