মেসির ক্লাবে নাম লেখালেন বন্ধু লুইস সুয়ারেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত সত্যি হলো সেই জল্পনা। লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দিলেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। শুক্রবার রাতে প্রাক্তন বার্সা তারকাকে দলে ভেড়ানোর খবর জানিয়েছে মায়ামি কর্তৃপক্ষ। এক বছরের চুক্তিতেই বন্ধু মেসির ক্লাবে যোগ দিয়েছেন সুয়ারেজ। নতুন ক্লাব পেয়ে খুশি উরুগুয়ের তারকা ফুটবলারও। মায়ামিতে যোগ দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘মেসির সঙ্গে খেলতে পারার সৌভাগ্য হচ্ছে। আমি আর অপেক্ষা করতে পারছি না।’

একসময়ে স্প্যানিশ ক্লাব বার্সার হয়ে খেলার সুবাদেই মেসির সঙ্গে সুয়ারেজের দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল। দুজনেই একাধিকবার জানিয়েছিলেন, কেরিয়ারের শেষটাও একই ক্লাবের হয়ে করতে চান। যদিও সুয়ারেজকে বার্সা তাড়িয়ে দেওয়ার পরে দুই বন্ধুর শেষ ইচ্ছা পূরণ হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সুয়ারেজের পরে ফুটবলের রাজপুত্র মেসিকেও ছাড়িয়ে দিয়েছিল বার্সা। স্পেন ছেড়ে প্যারিসে হাজির হয়েছিলেন মেসি। পরে পিএসজি ছেড়ে থিতু হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। অন্যদিকে বার্সা ছেড়ে আতলেতিকো মাদ্রিদ ঘুরে ব্রাজিলের এক ক্লাবে নাম লেখান সুয়ারেজ।

গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল, বন্ধু মেসির ক্লাবে যোগ দিচ্ছেন সুয়ারেজ। সেই জল্পনাই সত্যি হলো। এদিন ইন্টার মায়ামির পক্ষ থেকে নিজেদের ‘এক্স’ হ্যান্ডেলে সুয়ারেজের দলে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পোস্টে লেখা হয়েছে, ‘মায়ামির স্বপ্নে স্বাগত সুয়ারেজ।’ আর সেই লেখার নিচে মায়ামির জার্সি পরা চার শিশুর ছবি দিয়েছে তারা। সেই চার শিশুর জার্সির পিছনে লেখা মায়ামির বর্তমান দলে থাকা বার্সেলোনার চার প্রাক্তন তারকা ফুটবলারের নাম—সের্হিও বুসকেতস, জর্দি আলবা, মেসি ও সুয়ারেজ।’ উরুগুয়ে তারকা ফুটবলারকে দলে টানতে পেরে উচ্ছ্বাসের কথা লুকোননি মায়ামির অংশীদারদের মধ্যে অন্যতম হোর্হে মাস। তাঁর কথায়, ‘বিশ্বমানের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য