লুঙ্গিকে রেখেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ জুন লর্ডসের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের জন্য আজ মঙ্গলবার (১৩ মে) দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি। বাদ পড়েছেন ব্যাটার ম্যাথিউ ব্রি‍ৎজ ও তরুণ পেসার কুয়েনা মাফাখা।

প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে প্রোটিয়ারা। ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছে টেম্বা বাভুমার দল। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান বাভুমারা। ঘোষিত দলে ঠাঁই পেয়েছেন টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কর্বিন বশ, কাইল ভেরাইনে, ডেভিড বেডিংহ্যাম, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি ও ডেন প্যাটারসন। ফাইনালের দল নিয়ে খুশি দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। তাঁর কথায়, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনো দলের জন্য অভাবনীয় সাফল্য। ফাইনালে খেলার সুযোগ  দলের জন্য একটি বিশেষ মুহূর্ত। গত ১৮ মাস ধরে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, তারই ফল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো।’

উল্লেখ্য, এদিনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অধিনায়ক থাকছেন প্যাট কামিন্সই। এছাড়াও রয়েছেন জস ইংলিস, অ্যালেক্স ক্যারি, উসমান খোয়াজা, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, স্যাম কনস্টাস, ম্যাট কুনহেমান, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, ন্যাথান লিঁও, জস হেজলউড ও স্কট বোলান্ড।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের