RCB সমর্থকদের জন্য সুখবর, IPL ম্যাচ আয়োজনের জন্য় ছাড়পত্র পেল চিন্নাস্বামী স্টেডিয়াম

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: নতুন বছরেই সুখবর পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকরা। চলতি বছর আইপিএলে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের বিরাট কোহলিদের খেলা দেখতে পাবেন তাঁরা। কেননা, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার আর্জি মেনে চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ছাড়পত্র দিয়েছে কর্নাটক সরকারের স্বরাষ্ট্র দফতর। যদিও ম্যাচ আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডেরও সবুজ সঙ্কেত পেতে হবে।

গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলি-সহ আরসিবি’র খেলোয়াড়দের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই বিজয়োৎসব বিষন্নতায় রূপ নেয়। অত্যাধিক ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন। ওই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার-সহ বেশ কয়েকজন পদস্থ আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় কংগ্রেস সরকার।

পদপিষ্টের ঘটনার পরে চিন্নাস্বামীতে আর কোনও রকম ম্যাচ আয়োজিত হয়নি। আদৌ চলতি বছর আইপিএলে বিরাটরা ঘরের মাঠ হিসাবে চিন্নাস্বামীতে খেলার সুযোগ পাবেন কিনা, তা নিয়েও শুরু হয়েছিল জল্পনা। চিন্নাস্বামীর বিকল্প হিসাবে একাধিক মাঠ আরসিবির হোমগ্রাউন্ড হতে পারে চর্চা শুরু হয়েছিল। তবে হাল ছাড়েনি কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা। দর্শক নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছিল। গতকাল শুক্রবারই (১৬ জানুয়ারি) আরসিবির তরফে মাঠে ৩০০ থেকে ৩৫০টি এআইসমৃদ্ধ ক্যামেরা বসানোর প্রস্তাব দেওয়া হয়েছিল কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থাকে। তার জন্য যে টাকা খরচ হবে, তার পুরোটাই আরসিবির তরফে বহন করা হবে বলেও জানানো হয়। কর্নাটকের স্বরাষ্ট্র দফতর রাজ্য ক্রিকেট সংস্থাকে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, ‘চিন্নাস্বামীতে আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হচ্ছে। তবে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে।’

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

বৃষ্টি ও ভূমিধসের বাধা কাটিয়ে টানা ৬ দিন পর ফের শুরু অমরনাথ যাত্রা

মেডিকেল এমার্জেন্সি থেকে টার্ম ইনশিয়োরেন্স, জেনে নিন মধ্যবিত্তের সুরক্ষাকারী ৫টি বিমা

বাজেট অধিবেশনের শেষ দিনে বড় চমক, ক‍্যাগ রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

টাকা আসছে না ঘরে? সোফার পিছনের দেওয়ালে এই ছবি রাখুন

আজ শনিবার দেবশয়নী একাদশী, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু