সাদা বলের ক্রিকেটে ধোনিই সেরা, জানালেন টিম ইন্ডিয়ার কোচ

তাঁর অধিনায়কত্বেই এখনও পর্যন্ত সবচেয়ে সেরা সময়টা কাটিয়েছে টিম ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় যতই বয়ে যাক না কেন, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকার স্বর্ণাক্ষরে লেখা থাকবে মহেন্দ্র সিং ধোনির নাম। কারণ, তাঁর অধিনায়কত্বেই এখনও পর্যন্ত সবচেয়ে সেরা সময়টা কাটিয়েছে টিম ইন্ডিয়া। মাহির হাত ধরেই দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। শুধু তাই নয়, টি-২০ বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল মেন ইন ব্লু। এছাড়া আরও একাধিক সিরিজে সাফল্য তো রয়েছেই।

তাই হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলিকে ছেড়ে ধোনিকেই সাদা বলের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল। আর এই কঠিন কাজটি করলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী স্বয়ং।

একটি সাক্ষাতকারে রবি জানান, ‘সাদা বলের ক্রিকেটে ধোনি ছাড়া কারও অধিনায়ক হিসেবে এতো সাফল্য নেই। তাই এখানে ও ছাড়া আর কেউ সেরা হতে পারে না। আইসিসির প্রতিযোগিতার সবকটিই ওর জেতা। আর ঘরোয়া টুর্নামেন্টগুলির মধ্যে আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগেও ধোনির অধিনায়কত্বে ম্যাচ জিতেছে চেন্নাই। তাই সাদা বলের ক্রিকেটে ধোনিই সবার সেরা। এই বিষয়ে ওকে কিং কং-ও বলা যায়।’

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব