চাকরি বেঁচে গেল টেন হাগের, ২০২৬ পর্যন্ত ম্যান ইউয়ের কোচের দায়িত্বে

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান। কোচ হিসাবে এরিক টেন হাগের উপরেই ভরসা রাখল ম্যানচেস্টার ইউনাইটেড। আজ বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির তরফে জানানো হয়েছে, হাগের সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানো হয়েছে। আগামী ২০২৬ সাল পর্যন্ত কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি।

২০২২ সালে তিন বছরের চুক্তিতে ম্যান ইউয়ের কোচের দায়িত্ব নিয়েছিলেন এরিক টেন হাগ। তবে দলকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি পোড়খাওয়া ডাচ কোচ। প্রথম মরসুমে অবশ্য দলকে লিগ কাপ জেতাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ২০২২-২৩ মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে পারেনি। তৃতীয় স্থানে থেকেই শেষ করতে হয়েছিল। সদ্য সমাপ্ত মরসুমে প্রিমিয়ার লিগে শিরোপা জয় তো দূরের কথা, অষ্টম স্থানে থেকে শেষ করেছে নামী দলটি। অবশ্য এফএ কাপ জেতার মাধ্যমে আগামী মরসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে।

প্রত্যাশিত সাফল্য না মেলায় কোচ হিসাবে এরিক টেন হাগকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ম্যান ইউ কর্তৃপক্ষ বরখাস্ত করতে পারে বলে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। তবে এদিন সেই জল্পনাই জল ঢেলে ম্যান ইউ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ২০২৬ সাল পর্যন্ত কোচ হিসাবে দায়িত্ব সামলাবেন হাগ। আর ওই ঘোষণার পরে নিজের খুশি চেপে রাখতে পারেননি ডাচ কোচ। নিজের প্রতিক্রিয়া জানাতে তিনি বলেছেন, ‘গত দুই বছর প্রত্যাশার ধারে-কাছে পৌঁছতে পারিনি আমরা। এবার সেই প্রত্যাশা পূরণে আমাদের আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে।’

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি