ম্যাগুয়ারকে বিদায় দিতে হলে বড় অর্থ দিতে হবে ম্যান ইউকে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মরশুমে কি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে দেখা যাবে হ্যারি ম্যাগুয়ারকে? নাকি তাঁকে ছেড়ে দেবে তাঁর পুরনো ক্লাব? এই নিয়েই এখন জল্পনা চলছে। তবে সূত্রের খবর, যদি একান্তই ম্যাগুয়ারকে ম্যান-ইউ না রাখে, তবে তাঁকে বিশাল পরিমাণ অর্থ দিয়েই বিদায় জানতে হবে ম্যাগুয়ারের বর্তমান ক্লাবকে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী শনিবার এফএ কাপের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচেই নাকি রেড ডেভিলসদের হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন এই ফুটবলারটি। তবে প্রথম একাদশে তিনি হয়তো সুযোগ নাও পেতে পারেন। তাঁকে সাইড বেঞ্চেই রাখতে চাইছেন ম্যান-ইউয়ের হ্যাডস্যার এরিক টেন হাগ।

২০০৯ সালে লেস্টার সিটি থেকে মাগুয়ারকে বিশাল পরিমাণ অর্থ দিয়ে দলে নিয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কর্তারা। বর্তমানে তিনি বয়সের কারণে কিছুটা স্থিতিশীল হওয়ার ফলে ঘাটতি দেখা দিয়েছে তাঁর পারফরম্যান্সে। কাজেই তাঁর ওপর আর আস্থা রাখতে চাইছেন না ক্লাব কর্তারা। কিন্তু ম্যাগুয়েরের সঙ্গে এখনও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চুক্তি রয়েছে দুই বছরের। কাজেই এই অবস্থায় তাঁকে বিদায় দিতে হলে ব্রিটিশ ক্লাবটিকে খরচ করতে হবে প্রায় কোটি টাকার সমান অর্থ। যা বেশ কিছুটা চিন্তায় রাখছে ক্লাব কর্তাদের।

আরও জানতে পড়ুন: মহিলা এশিয়া কাপে দল ঘোষণা বিসিসিআই-এর

উল্লেখ্য, চলতি মরশুমে ম্যাগুয়ের মাত্র ১৬টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। কেননা এই মুহূর্তে তাঁর ওপর একেবারেই ভরসা রাখতে পারছেন না ম্যান-ইউ-এর কোচ। সেই কারণেই তাঁর বদলে দলে সুযোগ পাচ্ছেন লিসান্দ্রো মার্তিনেজ এবং ভারানেরা। ফলে ম্যাগুয়ারের ওপরে যে কর্তাদের আর ভরসা নেই তা বোঝাই যাচ্ছে।

কেননা বয়সের কারণে যে কটি ম্যাচ তিনি খেলেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর প্রায় সব ম্যাচেই ডিফেন্স নিয়ে বিপদে পড়তে হয়েছে এরিগ টেন হাগকে। যা একেবারেই মেনে নিতে পারেননি এই অভিজ্ঞ কোচ। ফলে সাইড লাইনে বসেই কাটাতে হচ্ছে ম্যাগুয়ারকে। ইতিমধ্যে তাঁর উদ্দেশে কড়া বার্তাও দিয়েছেন ইংল্যান্ড দলের কোচ সাউথগেটও। তাঁর স্পষ্ট কথা, ম্যাগুয়ার যদি ক্লাব ফুটবলে বেশি ম্যাচ না খেলতে পারেন, তাহলে জাতীয় দলেও তাঁর সুযোগ পাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এখন দেখার শেষ পর্যন্ত এই ডিফেন্ডারের ভাগ্যে কি জোটে।

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল ?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র