Paris Olympics 2024: ২৫ মিটারের ফাইনালে উঠে ইতিহাস গড়ার মুখে মনু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অলিম্পিক্সে  ১০ মিটার এয়ার পিস্তলে  দু’ বার  ব্রোঞ্জ পদক জয় করেছেন মনু ভাকের। এবার আরও একধাপ এগিয়ে ২৫ মিটার এয়ার পিস্তলে তিনি পৌঁছলেন ফাইনালে। অর্থা‍ৎ তৃতীয় পদক জয় থেকে এক ধাপ দূরে। আগামিকাল ৩ অগস্ট শনিবার একই অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছেন ভারতের সোনার মেয়ে। শুক্রবার ২৫ মিটার এয়ার পিস্তলের প্রাথমিক পর্বে মনু ভাকেরের পাশাপাশি অংশ নিয়েছিলেন ভারতের আরও এক প্রতিযোগী এষা সিংহ। তবে তিনি ১৮ নম্বরে শেষ করেছেন।

শুক্রবার ২৫ মিটার পিস্তল ইভেন্ট ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে প্রিসিশন ও ব়্যাপিড ফায়ার রাউন্ডের তিনটি সিরিজ মিলিয়ে ৬০০-র মধ্যে ৫৯০ স্কোর করেছেন মনু। ৫৯২ স্কোর করে প্রথম স্থানে রয়েছেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর।  শনিবার মনু নামবেন পদকের লক্ষ্যেই। তাই বর্তমানে  হরিয়ানার বছর বাইশের শ্যুটারের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী।

উল্লেখ্য, ভারতের প্রথম মহিলা শ্যুটার হিসেবে  ইতিহাস গড়েছেন মনু ভাকে। তিনি একই অলিম্পিক্সে  দুটি পদক জয় করেছেন। ব্যক্তিগত ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক এনে দেওয়ার পর সরবজ্যোৎ সিংকে নিয়ে মিক্সড ইভেন্টেও পদক পান মনু । আর এবার তিনি নামছেন ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। বলা বাহুল্য, গত টোকিও অলিম্পিক্সে রাইফেল কাজ করেনি মনুর। সেইজন্য ছিটকে যান অলিম্পিক্স থেকে। আর এবার সেই মনু প্যারিস অলিম্পিক্সে তুলছে ঝড়। পাচ্ছেন একের পর এক পদক। বর্তমানে মনু দাঁড়িয়ে রয়েছেন ইতিহাস গড়ার লক্ষ্যে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের