চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ নকল জার্সি

নিজস্ব প্রতিনিধি : শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড ও রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়ে যাওয়ার পরই শুরু হচ্ছে ইউরো কাপ, যেখানে স্পেন অংশ নেবে। এই দুটি টুর্নামেন্টকে ঘিরে রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের নকল জার্সি ঢুকেছে স্পেনে। জানা যাচ্ছে, ১১ টন ওজনের নকল জার্সি বাজেয়াপ্ত করা হয়েছে।

স্পেন পুলিশের তরফে জানানো হয়েছে, ১৫টি লরি থেকে বিশাল পরিমাণে নকল জার্সি বাজেয়াপ্ত করা হয়েছে। নকল ইলেকট্রনিক্স ও চামড়াজাত দ্রব্যের পাশাপাশি দামি ঘড়ির আদলে বানানো নকল ঘড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। যে পরিমাণে পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে তার বাজারমূল্য ৬০ লক্ষ কোটি টাকা।

উল্লেখ্য, চিন থেকে পাঠানো নকল জার্সি বাজেয়াপ্ত হওয়ার পর তদন্তে নামে স্পেনের পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ও ইউরো কাপকে সামনে রেখে প্রচুর পরিমাণে নকল জার্সি স্পেনে ঢুকতে চলেছে। ২০ জন এজেন্টকে সঙ্গে নিয়ে অপারেশন চালায় পুলিশ। সেই অভিযানেই এই বিপুল পরিমাণে নকল জার্সি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, শুধু স্পেন নয়, ইউরোপের অন্যান্য ক্লাবের জার্সিও বাজেয়াপ্ত করা হয়েছে। মোট ৩৬ হাজার ৫০০টি জার্সি বাজেয়াপ্ত করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ