ইতিহাস গড়ে বুন্দেসলিগায় প্রথম মহিলা কোচ ইতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাস গড়লেন জার্মানির জাতীয় মহিলা দলের প্রাক্তন ফুটবলার ম্যারি লুইস ইতা। ইতিহাস গড়ে প্রথম মহিলা কোচ হিসেবে জার্মানির বিখ্যাত বুন্দেশলিগায় দায়িত্ব সামলাবেন তিনি। প্রাক্তন জাতীয় মহিলা ফুটবলারকে কোচ হিসাবে নিয়োগ করে সবাইকে চমকে দিয়েছে ইউনিয়ন বার্লিন। আজ শনিবারই প্রথম মহিলা কোচ হিসাবে ডাগ আউটে দাঁড়াচ্ছেন তিনি। তবে ক্লাবের সভাপতি ড্রিক জিঙ্গলার জানিয়েছেন, মহিলা হিসাবে নয়, একজন যোগ্য কোচ হিসাবেই বেছে নেওয়া হয়েছে ম্যারি লুইস ইতাকে।

 ৬০ বছর আগে ১৯৬৩ সালে শুরু হয়েছিল বুন্দেসলিগা। ষাট বছর ধরে বিশ্ব ফুটবলের আঙিনায় দাপট দেখিয়ে চলেছে বায়ার্ন মিউনিখ, লেভারকুসেন-সহ বুন্দেসলিগার একাধিক ক্লাব। যদিও কোনও ক্লাবই একজন মহিলাকে কোচ হিসাবে দায়িত্ব দেওয়ার সাহস দেখাতে পারেনি। সেই সাহস দেখিয়েছেন ইউনিয়ন বার্লিনের কর্তারা।   

৩২ বছর বয়সী ম্যারি লুইস ইতা জার্মান জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ছিলেন। জার্মান ক্লাব এফএফসি তুর্বিনে পটসদামের হয়ে ২০১০ সালে ট্রেবল জিতেছিলেন এই মিডফিল্ডার। মাত্র ২৬ বছর বয়সে ২০১৮ সালে অবসর নেন তিনি। ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টেনে ওয়েদার ব্রেমেনের বয়সভিত্তিক দলে কোচিং শুরু করেন। ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন কোচ গ্রোতের সঙ্গে তিনি ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের সহকারীর দায়িত্ব পালন করছিলেন। আজ শনিবার বুন্দেসলিগায় গ্রোতে ও ইতার প্রথম পরীক্ষা অগসবুর্গের বিপক্ষে। চার দিন বাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লড়বে পর্তুগিজ ক্লাব এসসি ব্রাগার বিপক্ষে মাঠে নামবে ইউনিয়ন বার্লিন। ওই দুই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে গোটা জার্মানির ফুটবল প্রেমীরা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের