Copa America 2024 : পেরুর বিরুদ্ধে মার্তিনেজের জোড়া গোল, শেষ আটে আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকায় পেরুর বিরুদ্ধে মেসিহীন আর্জেন্টিনাকে জেতালেন লাওতারো মার্তিনেজ। তিন ম্যাচে নয় পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। পেরুর বিরুদ্ধে জোড়া গোলটি করলেন মার্তিনেজ।

এদিন চোটের কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পাশাপাশি নিষেধাজ্ঞার মুখে পড়ে মাঠে থাকতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। কিন্তু প্রথম থেকেই আক্রমণাত্মক ভূমিকায় পাওয়া যায় আর্জেন্টিনার খেলোয়াড়দের। ম্যাচ শুরুর ২৬ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে লিয়ান্দ্রো পারাদেসের নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক পেদ্রো। এরপর ৪৪ মিনিটের মাথায় ফের গোল করার সুযোগ আসে আর্জেন্টিনার কাছে। জিওভানি লো সেলসোর নেওয়া শট ঠেকিয়ে দেন পেরুর গোলরক্ষক।

বিরতির পরও আক্রমণের ঝাঁঝ বজায় ছিল আর্জেন্টাইনরা। দ্বিতীয়ার্ধের শুরুতে দি মারিয়ার পাস থেকে দলকে এগিয়ে দেন মার্তিনেজ। এরপর ৬৯ মিনিটের মাথায় আর্জেন্টাইনদের আক্রমণ ঠেকাতে গিয়ে পেনাল্টি উপহার দেন পেরু। কিন্তু গোল করার সুবর্ন সুযোগ কাজে লাগাতে পারেননি পারেদেস। তবে ম্যাচ শেষের মুখে ৮৬ মিনিটের মাথায় বল জালে ফেলতে ব্যর্থ হননি মার্তিনেজ। ফলে ২-০ গোলে পেরুর বিরুদ্ধে সহজ জয় পেল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এদিকে অন্য ম্যাচে চিলির বিরুদ্ধে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনার সঙ্গে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল কানাডা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক