চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসিনা-ঘনিষ্ঠ হওয়ার জের, মাশরাফি ও তাঁর বাবার বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের সাংসাদ হওয়ার মূল্য চোকাতে হচ্ছে জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। ফের নড়া‌ইল-১ আসনের সাংসদ ও তাঁর বাবার বিরুদ্ধে দায়ের হল হামলার মামলা। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাতে লোহাগাড়া থানায় মাশরাফি মর্তুজা ও তাঁর বাবা গোলাম মর্তুজা স্বপনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ে মদতপুষ্ঠ ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু।

অভিযোগপত্রে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে  গত ৪ অগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে উপজেলার লোহাগড়ার সিঅ্যান্ডবি চৌরাস্তা মোড়ে ছাত্র-জনতার ওপর হামলা চালান মাশরাফি ও তাঁর বাবা গোলাম মর্তুজা। ১৫-২০ শিক্ষার্থীকে বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এছাড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। অভিযোগ পেয়েই এফআইআরে থাকা দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মাশরাফি ও তাঁর বাবা।

এক সময়ে বাংলাদেশের জার্সি গায়ে বা‌ইশ গজ মাতিয়ে ছিলেন মাশরাফি। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা বোলার হিসাবেই মনে করা হয় তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগে যোগ দেন মাশরাফি। ২০১৮ সালে নড়াইল-১ আসন থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়ে সাংসদ হিসাবে নির্বাচিত হন। পরে ২০২৪ সালে দ্বিতীয়বার দাঁড়িয়ে জয়ী হন। গত ৫ অগস্ট শেখ হাসিনা জমানার পতনের পরেই মাশরাফির নড়াইলের বাড়িতে অগ্নিসংযোগ করে জামায়াত সন্ত্রাসীরা। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়ি। রাজধানী ঢাকা-সহ ‌একাধিক জায়গায় হত্যা চেষ্টার মামলা্‌ও দায়ের হয় দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের বিরুদ্ধে। গ্রেফতারি থেকে বাঁচতে গা ঢাকা দেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ