চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের ঝলমলে দুনিয়ায় পর্দার রসায়ন নিয়ে কৌতূহলের শেষ নেই। দর্শকরা প্রায়ই জানতে চান, ক্যামেরার সামনে দেখা প্রেম, আবেগ বা ঘনিষ্ঠতার কতটা অভিনয় আর কতটা বাস্তব। সেই কৌতূহলই ফের উসকে দিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজকে ঘিরে আলোচনায় উঠে আসা একটি পুরনো ঘটনা।

একটি ছবির শুটিং চলাকালীন জ্যাকলিন ফার্নান্ডেজ ও সিদ্ধার্থ মালহোত্রার একটি চুম্বন দৃশ্য রেকর্ড করা হচ্ছিল। দৃশ্যটি ছিল ছবির গুরুত্বপূর্ণ অংশ। শুটিং চলছিল স্বাভাবিক নিয়মেই। অবশেষে পরিচালক দৃশ্যটি শেষ হওয়ার সংকেত দেন। ক্যামেরা বন্ধ হয়, শুটিং ইউনিটও পরবর্তী প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেই সময়ই নাকি ঘটে অপ্রত্যাশিত ঘটনা। শোনা যায়, দৃশ্য শেষ হয়ে যাওয়ার পরও জ্যাকলিন ও সিদ্ধার্থ কিছুক্ষণ নিজেদের চরিত্রের আবেগের মধ্যেই থেকে যান। ফলে ‘কাট’ বলার পরও চুম্বন দৃশ্যটি কয়েক মুহূর্ত ধরে চলতে থাকে। মুহূর্তটি উপস্থিত অনেকের নজর কেড়েছিল বলেও দাবি করা হয়। শুধু সিদ্ধার্থ মালহোত্রা নন, ‘এ ফ্লাইং জাট’ ছবিতে টাইগার শ্রফের সঙ্গে জ্যাকলিনের একটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও একই ধরনের আলোচনা শোনা যায়। বলিপাড়ার নানা মহলে শোনা যায় ,  শুটিং শেষ হলেও চরিত্রের আবেগ থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় লাগে অভিনেত্রীের।

আরও পড়ুনঃকৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা

তবে এই ঘটনাগুলির সত্যতা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য সামনে আসেনি। জ্যাকলিন, সিদ্ধার্থ কিংবা টাইগার,কেউই প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করেননি। তাই সত্য-মিথ্যার প্রশ্ন থাকলেও, বলিউডের অন্দরমহলের এই গল্প আজও দর্শকদের কৌতূহলের অন্যতম বিষয় হয়ে রয়েছে। রুপোলি পর্দার আড়ালে ঠিক কী ঘটেছিল, তার উত্তর হয়তো শুধুই জানেন সেই মুহূর্তের সাক্ষীরা। আর তাই সময়ের সঙ্গে সঙ্গে এই গল্পও যেন আরও রহস্যময় হয়ে উঠেছে।

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য