আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে শেষ ষোলোয় ইতালি

নিজস্ব প্রতিনিধি: শেষ মুহুর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের কাছে হার এড়িয়েছিল জার্মানি। আর সোমবার রাতে শেষ লগ্নের গোলে ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে ইউরোর শেষ ষোলোয় ঠাঁই করে নিল গতবারের চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচের ৫৫ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন লুকা মদ্রিচ। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের ৮ মিনিটে গোল শোধ করলেন ইতালির মাতিয়া জ্যাকাগিনি। ম্যাচ শেষ হতে না হতেই স্বপ্নভঙ্গের যন্ত্রণায় মাঠে শুয়ে পড়ে কাঁদতে থাকলেন ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা।

শেষ ষোলোয় উঠতে ইতালির প্রয়োজন ছিল এক পয়েন্টের আর ক্রোয়েশিয়ার তিন পয়েন্টের। ম্যাচ ড্র রাখার লক্ষ্য নিয়েই খেলতে নামে গতবারের চ্যাম্পিয়নরা। উল্টোদিকে জয়ের জন্য ঝাঁপিয়েছিলেন লুকা মদ্রিচরা। শুরুতেই বক্সের বাইরে থেকে ক্রোয়েশিয়ার সুসিচরে নেওয়া জোরালো শট গোলে ঢোকার মুখে প্রতিহত করে দলের নিশ্চিত পতন রোধ করেন ইতালির গোলরক্ষক ডোনারুম্মা। এর পরে বেশ কয়েকবার আক্রমণ তুলে নিয়ে হানা দিলেও ইতালির রক্ষণ ভাগকে পরাস্ত করতে পারেননি মদ্রিচ-সুসিচরা। পাল্টা আক্রমণে উঠে এসে রেতেইগি এবং বাস্তোনিরা বেশ কয়েকবার ক্রোয়েশিয়ার রক্ষণের পরীক্ষা নেন। তার মধ্যে বাস্তোনির দুরন্ত হেড কর্নারের বিনিময়ে প্রতিহত করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় ক্রোয়েশিয়া। ৫২ মিনিটে ডি-বক্সের মধ্যে ইতালির মিডফিল্ডার ডেভিডে ফ্রাটেসির হ্যান্ডবল করেন। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। লুকা মদ্রিচের শট রুখে দেন জিয়ানলুইজি ডোনারুম্মা। ইতালির গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে আসা আন্তে বুদিমিরের শট ফের প্রতিহত হয়। কিন্তু বিপদমুক্ত হয়নি। তৃতীয়বারের চেষ্টায় বাঁ পায়ের জোরালো শটে ইতালির জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন মদ্রিচ। সেই সঙ্গে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসাবে ইউরোতে গোল করার রেকর্ডও গড়েন। ওই গোলের পরেই উজ্জীবিত হয়ে আক্রমণে ঝাঁপায় ক্রোয়েশিয়া। ৮২ মিনিটে সেন্টার ব্যাক মাতেও ডারমেইনের বদলে  জাকাগনিকে নামান ইতালির কোচ লুসিয়ানা স্প্যালেত্তি। ম্যাচ শেষের বাঁশি বাজার  কয়েক সেকেন্ড আগে বক্সের বাইরে বল পেয়ে কোনাকুনি জোরালো শটে ক্রোয়েশিয়ার জালে বল পাঠিয়ে ইতালিকে শেষ ষোলোর টিকিট পাইয়ে দেন লাৎসিও উইঙ্গার। শেষ ষোলোয় ওঠার স্বপ্ন চুরমার হয়ে যায় ক্রোয়েশিয়ার।

Published by:

Share Link:

More Releted News:

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ