মেসির নতুন ঘোষণার পরই বৃদ্ধি পেল টিকিটের দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার অধিনায়ক আগামী মরশুমের জন্য বেছে নিয়েছেন তাঁর নতুন ক্লাবকে। লিওনেল মেসির নতুন ক্লাব হতে চলেছে ইন্টার মিয়ামি।

এই একটি মাত্র ঘোষণা। বেশ তারপরই আগামী মরশুমের জন্য মেসির যেদিন অভিষেক হবে মায়ামির জার্সি গায়ে সেই ম্যাচের টিকিটের দাম বাড়তে শুরু করল হু হু করে। সূত্রের খবর, এক ধাক্কায় টিকিটের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৩৪ শতাংশ।

সূত্রের খবর, মেসির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেলেও চুক্তিপত্রে স্বাক্ষর এখনও বাকি আছে। কেননা, ৩০ জুন অবধি মেসির সঙ্গে তাঁর বর্তমান ক্লাব পিএসজির চুক্তি আছে। কাজেই মেসি আগামী ১ জুলাই তাঁর নতুন ক্লাবের হয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করবেন বলে জানা গিয়েছে।

আরও জানতে পড়ুন: ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়া আদালতে হাজিরা ধানুসকার

তবে ইন্টার মিয়ামির জার্সিতে আর্জেন্টিনার অধিনায়ক খুব সম্ভবত মাঠে নামবেন ২১ জুলাই। সেই ম্যাচে মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল। ঘরের মাঠে এই ম্যাচটি হওয়ার কথা রয়েছে। আর সেই ম্যাচে মঙ্গলবার পর্যন্ত টিকিটের দাম ছিল ২৯ ডলার। যা ভারতীয় মূদ্রায় ছিল প্রায় ২৪০০ টাকা। আর মেসির যোগ দেওয়ার খবর প্রকাশিত হতেই সেই টিকিটের দাম বৃ্দ্ধি পেয়ে হয় ৩২৯ ডলার। অর্থাৎ ভারতীয় মূদ্রায় ২৭, ১৬৮ টাকা।

মেসির মায়ামির জার্সি গায়ে মেজর লিগের এই ম্যাচটি সবচেয়ে ব্যয়বহুল হতে চলেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। এই ব্যাপারে টিকপিকের ব্র্যান্ড ম্যানেজার বলেন, মেসির মুখ থেকে তাঁর ইন্টারে যোগ দেওয়ার খবর শোনার পর থেকেই টিকিটের দাম যেন আকাশছোঁয়া হতে শুরু করে।

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ