চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৭ ফেব্রুয়ারি ভারত -মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে ওয়াংখেড়েতে থাকছেন মেসি?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপ দেখতে আসার জন্য আমন্ত্রণ জানালেন আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ। সোমবার (১৫ ডিসেম্বর) সফরের শেষ দিনে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক ।  ওই একই অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র তথা  আইসিসির সর্বেসর্বা জয় শাহ। ফুটবলের রাজপুত্র মেসি ও তাঁর দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দ্য পলের হাতে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচের টিকিট তুলে দেন তিনি। ওই ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংকেড়ে স্টেডিয়ামে। উল্লেখ্য, আর্জেন্টিনার ভূমিপুত্র হলেও ফুটবল খেলার জন্য বর্তমানে আমেরিকাতেই ডেরা বেঁধেছেন মেসি।

এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৩৮ বছর বয়সী ফুটবলের রাজপুত্র প্রবেশ করা মাত্রই ‘মেসি-মেসি’ ধ্বনিতে মেতে ওঠেন গ্যালারিতে হাজির দর্শকরা। হায়দরাবাদের মতোই এদিন বল পায়ে নাচিয়ে গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশে ছুড়ে মারেন মেসি। মিনার্ভা ফুটবল আকাদেমির খুদে ফুটবলারদের সঙ্গে খানিকক্ষণ ফুটবলও খেলেন তিন তারকা ফুটবলার।

পরে সংবর্ধনা অনুষ্ঠানে মেসি-সুয়ারেজ ও রদ্রিগোকে ভারতীয় দলের জার্সি উপহার হিসাবে তুলে দেন আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ। উপহার দেওয়া জার্সিতে তিন তারকা ফুটবলারের নাম ও নম্বরও লেখা ছিল। স্বাভাবিকভাবেই ১০ নম্বর জার্সি পেয়েছেন মেসি। ৯ নম্বর জার্সি দেওয়া হয়েছে উরুগুয়ের তারকা ফুটবলার সুয়ারেজকে আর ৭ নম্বর জার্সি দেওয়া হয়েছে রদ্রিগোকে। ভারতীয় দলের জার্সির পাশাপাশি একটি ব্যাটও উপহার দেওয়া হয় মেসিকে।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ