রবিবার হংকং একাদশের বিরুদ্ধে নামছে মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে রবিবার হংকং একাদশের বিরুদ্ধে মাঠে নামবে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। কিন্তু মেসি কী খেলতে পারবেন? তা নিয়ে সংশয় দেখা গিয়েছে। তবে ইন্টার মিয়ামির কোচ জানিয়েছেন, চোট থাকলেও মাঠে নামবেন লিওনেল মেসি।

ইতিমধ্যে হংকংয়ে পৌঁছেছে ইন্টার মিয়ামি দল। ইন্টার মিয়ামি দলের সঙ্গে রয়েছেন লিওনেল মেসি। মেসির খেলা নিয়ে নানা মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, বিশ্ববিখ্যাত এই আর্জেন্টাইন তারকা হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়ে ভুগছিলেন। চোট থাকার কারণেই মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে ইন্টার মিয়ামির কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, চোট নিয়ে দুশ্চিন্তা থাকলেও মেসি হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটি খেলবেন। এর আগে আল নাসেরের বিরুদ্ধে ম্যাচটিতে ৮৩ মিনিটের মাথায় খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। রবিবারের ম্যাচেও কী মেসিকে একইভাবে খেলানো হবে, এখন সেটাই দেখার।

ইন্টার মিয়ামির কোচ জানিয়েছেন, মেসির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখা হবে। এরপরই তাঁকে কতটা সময় খেলানো হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মেসি মাঠে নামছে। শুধু মেসি নয়, প্রত্যেক খেলোয়াড়েরই শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হবে। প্রাক মরশুমে যেহেতু অনেক দলের সঙ্গে খেলতে হচ্ছে, তাই সব খেলোয়াড়দেরই শারীরিকভাবে ফিট থাকা প্রয়োজন।

এখনও পর্যন্ত আল হিলাল ও আল নাসেরের বিরুদ্ধে খেলেছে ইন্টার মিয়ামি। এই দুই ম্যাচে মেসিদের পারফরমেন্স খুব একটা আশানুরূপ নয়। রবিবার হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ খেলার পর মেসিরা যাবে জাপানে। সেখানে জাপানি ক্লাব ভেসেল কোবের বিরুদ্ধে খেলবে মেসিরা। জানা গিয়েছে, মেজর সুপার লিগ শুরু হওয়ার আগে মেসিদের শেষ প্রস্তুতি ম্যাচ রয়েছে নিউয়েলস ওল্ড বয়েজের বিরুদ্ধে।

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন