হাইভোল্টেজ রবিবারে ওয়াংখেড়েতে মুখোমুখি MI-KKR, এক নজরে দু’দলের প্রথম একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার থেকে শুরু হয়েছে আইপিএল। প্রথম দিনেই জয়ের স্বাদ পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। আজ মেগা রবিবার (২৯ মার্চ) কারণ আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দুই দলের প্রথম একাদশে খেলবেন কারা সেই দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।  

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ট্রফি জয়ের খরা কাটাতে চাইছে। এই  দল  সর্বশেষ ২০২০ সালে ট্রফি জিতেছিল এবং তারপর থেকে ট্রফিটি তাদের অধরাই রয়ে  গিয়েছে। গত মরশুমে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলটি তৃতীয় স্থান অর্জন করেছিল। তবে এবার ভারসাম্য এবং গভীরতার দিক থেকে দলটিকে আরও শক্তিশালী বলে মনে করছেন অনেকে। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং ইউনিটে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মার মতো বড়  খেলোয়াড় রয়েছেন।  জসপ্রিত বুমরাহ এবং ট্রেন্ট বোল্টের বোলিং জুটি প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। মুম্বাইয়ের শক্তি শুধু ভারতীয় খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ নেই কারণ, তাদের টিমে  বিদেশি খেলোয়াড়দেরও একটি শক্তিশালী দল রয়েছে। তবে, বরাবরের মতোই, টুর্নামেন্টে ধীরগতির সূচনাই মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার শিরোপা জিততে হলে, তাদের শুরু থেকেই ছন্দ খুঁজে নিতে হবে এবং সঠিক একাদশ নিয়ে মাঠে নামাতে হবে।

অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স অনেক প্রশ্ন নিয়ে এই ম্যাচে নামছে। অধিনায়ক অজিঙ্ক রাহানের নেতৃত্বে দলটি তাদের বোলিং আক্রমণ নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ায় দলটি বড় ধাক্কা খেয়েছে, অন্যদিকে আকাশ দীপ এবং হর্ষিত রানা চোটের কারণে ছিটকে গিয়েছেন  ফলস্বরূপ, বোলিংয়ের দায়িত্ব মূলত বরুণ চক্রবর্তী এবং ব্লেসিং মুজারাবানির ওপরই পড়বে। যদিও চিন্তার কারণ নেই । কেকেআর  টিমে রিঙ্কু সিং, রাচিন রবীন্দ্র এবং রাহুল ত্রিপাঠীর মতো খেলোয়াড় রয়েছেন, যাঁদের প্রত্যেকেরই একটি ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা আছে। সামগ্রিকভাবে, এই ম্যাচটি হবে একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল মুম্বই ইন্ডিয়ান্স এবং কিছু দুর্বলতায় ভুগতে থাকা কলকাতা নাইট রাইডার্সের মধ্যে লড়াই। সবার নজর থাকবে এই দিকে যে, নিজেদের শক্তিশালী লাইনআপের ওপর ভরসা করে মুম্বাই ইন্ডিয়ান্স জয় দিয়ে শুরু করতে পারে, নাকি কেকেআর কোনো অঘটন ঘটাতে পারে।

জানিয়ে রালহা ভালো,  আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের চেয়ে মুম্বাই ইন্ডিয়ান্স সুবিধাজনক অবস্থানে রয়েছে। দল দুটি এখন পর্যন্ত ৩৫টি আইপিএল ম্যাচ খেলেছে।  মুম্বই ইন্ডিয়ান্স ২৪টি ম্যাচে জয়লাভ করেছে, অন্যদিকে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স জিতেছে ১১টি ম্যাচ। 

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য  একাদশ:  রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য (অধিনায়ক), নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, দীপক চাহার, আল্লাহ গজানফার, ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রিত বুমরাহ। প্রভাব সদস্য: মায়াঙ্ক মার্কন্ডে/শাদুল ঠাকুর/অশ্বিনী কুমার

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য  একাদশ:  ফিন অ্যালেন, টিম সেফার্ট (উইকেটরক্ষক), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), আক্শ রঘুব শী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি, বরুণ চক্রবর্তী, এবং উমরান মালিক।

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী