পার্থের বাইশ গজে ইতিহাস, প্রথম বাঁ-হাতি পেসার হিসেবে ১০০ উইকেটের নজির গড়লেন মিশেল স্টার্ক

পার্থের অপটাস স্টেডিয়ামে ঐতিহাসিক রেকর্ড। প্রথম বাঁ-হাতি পেসার হিসেবে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের ফাস্ট বোলার মিশেল স্টার্ক। যিনি ১০০ উইকেট নিয়ে রীতিমতো নজির গড়লেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পার্থের অপটাস স্টেডিয়ামে ঐতিহাসিক রেকর্ড। প্রথম বাঁ-হাতি পেসার হিসেবে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের ফাস্ট বোলার মিশেল স্টার্ক। যিনি ১০০ উইকেট নিয়ে রীতিমতো নজির গড়লেন। এই মূহুর্তে পার্থের অপটাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। যা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে হচ্ছে। আর টেস্টের প্রথম দিনেই (২১ নভেম্বর) নজির গড়লেন অস্ট্রেলিয়ার এই তারকা। দুর্দান্ত বোলিং করেছেন মিশেল স্টার্ক। মাত্র ৩৯ রানে ইংল্যান্ডের তিনটি উইকেট নিয়েছেন তিনি। এদিন মিশেল স্টার্কের বলে মার্নাস লাবুশানের হাতে ক্যাচ আউট হন ইংল্যান্ডের জো রুট। কোনও রান তোলার আগেই তিনি আউট হয়ে যান। আর এটিই ছিল মিশেল স্টার্কের ১০০তম অ্যাশেজ উইকেট। তিনি ২১তম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন। অর্থাৎ এর আগে ২১ জন এই বিরল কীর্তি গড়ে ছিলেন।

তবে এদিন ১০০ তম উইকেট নিয়ে আরও একটি কৃতিত্ব অর্জন করেছেন স্টার্ক। কেননা তিনি অ্যাশেজে প্রথম বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন। আর তিনি অ্যাশেজে ১০০ উইকেট নেওয়া ১৩তম অস্ট্রেলিয়ান বোলারও হয়েছেন। আসলে অসুস্থ প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড। তাই তাঁদের অনুপস্থিতিতে, মাঠে নেমেছেন স্টার্ক। তিনি স্কট বোল্যান্ড এবং অভিষেক কারী ব্রেন্ডন ডগেটের সঙ্গে বোলিং ভাগাভাগি করে নিয়েছেন। তবে স্টার্কের সামনে এখন পাকিস্তানের ওয়াসিম আকরামের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে, যিনি ৪১৪ উইকেট নিয়ে বাঁহাতি পেসার হিসেবে সর্বাধিক টেস্ট উইকেটের রেকর্ড গড়েছিলেন। এই সিরিজে তিনি এই অর্জন করতে পারেন।

পার্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খাজা, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক , নাথান লিয়ন, ব্রেন্ডন ডগেট, স্কট বোল্যান্ড।

পার্থ টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, মার্ক উড।

অ্যাশেজ সিরিজের সময়সূচী (২০২৫-২৬)

প্রথম টেস্ট: ২১-২৫ নভেম্বর, পার্থে
দ্বিতীয় টেস্ট: ৪-৮ ডিসেম্বর, গাব্বা, ব্রিসবেন (দিবা/নিউ), রাত ৯.৩০ টা
তৃতীয় টেস্ট: ১৭-২১ ডিসেম্বর, অ্যাডিলেড ওভাল, ভোর ৫:০০ টা
চতুর্থ টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর, মেলবোর্ন, ভোর ৫টা
পঞ্চম: ৪-৮ জানুয়ারী, সিডনি, ভোর ৫:০০ টা (সকল ম্যাচ ভারতীয় সময় অনুসারে)

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন