আমদাবাদে শেষ টেস্টে দলে ফিরতে পারেন মহম্মদ শামি

তৃতীয় টেস্টে শামির পরিবর্তে দলে নেওয়া উমেশ যাদবকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ তথা শেষ টেস্টে ফের দলে ফেরানো হতে পারে পেসার মহম্মদ শামিকে। সূত্রের খবর, ইন্দোরে সদ্য শেষ হওয়া তৃতীয় টেস্টে শামির পরিবর্তে দলে নেওয়া উমেশ যাদব তেমন দাগ কাটতে পারেনি। ফলে শেষ টেস্ট জিতে সিরিজ পকেটে পুরতে ফের শামিকেই ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর ও দিল্লি টেস্টে দলে ছিলেন অন্যতম সফর পেসার। এমনকী প্রথম দুই টেস্টে স্পিন সহায়ক উইকেটেও ভাল বল করেছিলেন শামি। দলকে ভাল শুরু দিয়েছেন। উইকেট তুলেছেন। তাই ইন্দোর টেস্টে সফল বোলারকে দলের বাইরে রাখার ঘোষণার পরেই অনেকে অবাক হয়েছিলেন। শামিকে কেন বাইরে রাখা হল তা নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, ‘শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

সূত্রের খবর, প্রথম তিন টেস্টের পিচ নিয়ে সমালোচনার ঝড় ওঠায় আমদাবাদে আর ঘূর্ণি পিচ করতে চাইছে না বিসিসিআই। উল্টে মিডিয়াম পেসার সহায়ক উইকেট করা হবে। আর সেক্ষেত্রে মহম্মদ শামি অনেকটাই কার্যকরী হবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। শামির সঙ্গে উমেশ যাদব নাকি মহম্মদ সিরাজকে রাখা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি টিম ইন্ডিয়ার হেড স্যার রাহুল দ্রাবিড়।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের