তরুণ ফুটবলার আপুইয়ার সঙ্গে পাঁচ বছরের চুক্তি মোহনবাগানের

Share:

নিজস্ব প্রতিনিধি : মুম্বই সিটি এফসির প্রতিভাবান ফুটবলার আপুইয়াকে এবার দলে নিল মোহনবাগান সুপার জায়েন্ট। একটা সময় শোনা গিয়েছিল, তিনি ইস্টবেঙ্গলে যেতে পারেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে পরের মরশুমের জন্য সবুজ মেরুণ শিবিরেই গেলেন ২৩ বছরের তরুণ ফুটবলার।

পাঁচ বছরের জন্য মোহনবাগানে নাম লেখালেন আপুইয়া। প্রতিভাবান এই মিডফিল্ডারের ভালো নাম লালেংমাউইয়া রালতে। তবে আপুইয়া নামেই এই ফুটবলার খুব জনপ্রিয়। সম্প্রতি সবুজ মেরুণ শিবিরে যোগ দিয়ে আপুইয়া জানান, ‘ভারতীয় ফুটবলে মোহনবাগানের নাম সকলেই জানে। এই ক্লাবের একটি ইতিহাস রয়েছে। এখানে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উত্তেজিত। কোচ ও সতীর্থদের সঙ্গে নিয়ে মোহনবাগানকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যই সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছি। মাঠে নামার জন্য আমি মুখিয়ে রয়েছি।‘

এদিকে প্রতিভাবান এই ফুটবলারকে পেয়ে খুশি মোহনবাগানের কোচ হোসে মেলিনা। এই প্রসঙ্গে মিডফিল্ডার জানিয়েছেন, ‘গত মরশুমে নিজেদের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে আপুইয়া। সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে ভারতীয় দলের জার্সিতে ও সফল। আপুইয়া দলে আসায় মোহনবাগান খুব ভালো খেলবে।‘ উল্লেখ্য, মুম্বই সিটি এফ সির হয়ে তিন বছর খেলেছেন আপুইয়া।

 

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের