জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, হারারে: ফের ব্যাট হাতে তাণ্ডবলীলা চালালেন ভারতীয় ক্রিকেট দলের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। বৃহস্পতিবার (২৩ জুলাই) জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী ক্রিকেটার। মাত্র ১৮ বলেই অর্ধশতরান পূর্ণ করলেন। তাঁর ওই বিধ্বংসী ইনিংস সাজানো ছিল চারটি চার ও চারটি ছক্কায়।

হারারে স্পোর্টস ক্লাব ময়দানে এদিন জয়ের জন্য ১২৬ রান তাড়া করতে অভিষেক শর্মার সঙ্গে গোড়াপত্তন করতে নেমেছিলেন বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে টি টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে সুযোগ পেলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি বৈভব। যে কারণে শেষ ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে ফের প্রথম একাদশে ঠাঁই করে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময়কর প্রতিভা। জিম্বাবোয়ের বোলারদের বিরুদ্ধে ব্যাট হাতে তিনি জ্বলে উঠতে পারেন কিনা, সেদিকে নজর ছিল সবার।

গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই স্বমূর্তি ধারণ করেন বৈভব। দ্বিতীয় ওভারেই দুই ছক্কা ও একটি চার হাঁকিয়ে ১৬ রান করেন তিনি। চতুর্থ ওভারে ব্র্যাড ইভানসের বলে একটি চার ও একটি ছক্কা হাঁকান। পরের ওভারে ব্লেজিং মুজারাবানির বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকান। মাত্র ১৭ বলেই ৪৮ রানে পৌঁছে যান। সপ্তম ওভারে রিচার্ড নাগারাভার প্রথম বলে দুই রান নিয়ে মাত্র ১৮ বলেই ব্যক্তিগত অর্ধশতরান ৫০ রান পূর্ণ করেন। পরের বলে বড় শট খেলতে গিয়ে বেন কারেনের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে ১৯ বলে চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে করেন ৫০।

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…