ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে জায়গা হল না মুমিনুলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানেরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: হতশ্রী পারফরম্যান্সের জন্য আগেই বাংলাদেশের টেস্ট দলের (Bangladesh Test Team) অধিনায়কত্ব (Captaincy) খোয়াতে হয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টাইগারদের প্রথম একাদশে জায়গা হল না প্রাক্তন অধিনায়ক মুমিনুল হকের (Muminul Haque)। ফলে তাঁর ক্যারিয়ারের আয়ু নিয়েই প্রশ্নচিহ্ন উঠেছে। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের এমন দশা দেখে দুঃখ পেয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে বিশ্রী হারের পরে সমর্থকদের রোষের মুখে পড়েছেন সাকিব আল হাসানের (Shakib Al Hasan) ছেলেরা। লজ্জাজনক হারের জন্য দলের ছেলেদের তুলোধনা করেছেন খোদ টাইগার অধিনায়ক। প্রথম টেস্টে জঘন্য হারের স্মৃতি ভুলে শুক্রবার সেন্ট লুসিয়ার ড্যারেন সামি (Darren Sammy) স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাঠে নেমেছে সাকিব আল হাসানরা। টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট ম্যাচের দল থেকে বাদ পড়েছেন মুমিনুল হক (Muminul Haque) ও মোস্তাফিজুর রহমান (Mustafizur Rahaman)।

বিসিবি সূত্রে জানা গিয়েছে, লাগাতার হতশ্রী পারফরম্যান্সের কারণেই প্রথম একাদশে জায়গা হয়নি প্রাক্তন টেস্ট অধিনায়ক মুমিনুলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সাকুল্যে চার রান সংগ্রহ করেছিলেন তিনি। প্রথম ইনিংসে শূন্য রানে ফিরতে হয়েছিল। আর দ্বিতীয় ইনিংসে চার রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ২ রান এবং দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ৯ ও ০ রান করেন তিনি। বছরের শুরুতে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে ৩৭ রান সংগ্রহ করেছিলেন। শেষ বারের মতো দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছিলেন।

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী