মা অসুস্থ, চেন্নাইতে ফিরে গেলেন অশ্বিন

Share:

নিজস্ব প্রতিনিধি : মা অসুস্থ। তাই রাজকোট টেস্টে আর না খেলেই চেন্নাইয়ে ফিরে গেলেন টেস্টে পাঁচশো উইকেট নেওয়ার মালিক রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের জায়গায় ভারতের হয়ে ফিল্ডিং করতে দেখা গেল দেবদত্ত পাড়িক্কলকে।

আচমকা অশ্বিন কেন রাজকোট টেস্ট ছেড়ে চলে গেলেন, সেবিষয়টি অবশ্য বিসিসিআইয়ের তরফে প্রথমে জানানো হয়নি। পরে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন, মায়ের অসুস্থতার কারণেই অশ্বিনকে রাজকোট টেস্ট ছেড়ে চেন্নাইতে ছুটে যেতে হয়েছে। অশ্বিনের মায়ের দ্রুত আরোগ্য কামনা করছি। এরপর বিসিসিআইয়ের তরফেও একটি বিবৃতি জারি করা হয়। সেই বিবৃতিতে জানানো হয়েছে, অশ্বিনের মতো একজন চ্যাম্পিয়ান ক্রিকেটারের পাশে ভারতীয় ক্রিকেট বোর্ড রয়েছে। এই কঠিন সময় যাতে অশ্বিন দ্রুত পেরোতে পারে, সেজন্য শুভ কামনা রইল। ভূবিষ্যতে যেকোনও প্রয়োজনে বোর্ডকে পাশে পাবে অশ্বিন।

অশ্বিনের এই হঠাৎ ম্যাচ ছেড়ে চলে যাওয়ার কারণে কিছুটা হলেও সমস্যার মুখে পড়তে হল ভারতকে। অশ্বিনকে না থাকায় ভারতের এখন ফুল টাইম বোলারের সংখ্যা চার জন। দশ জন আউট ফিল্ড খেলোয়াড় রয়েছে। এই পরিস্থিতিতে ক্রিকেটের নিয়ম অনুযায়ী, প্রথম একাদশে থাকা কোনও খেলোয়াড় যদি অসুস্থ বা চোট পান, তাহলে আম্পায়ার একটি বিকল্প খেলোয়াড়কে খেলাতে অনুমতি দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে অশ্বিন আহত বা অসুস্থ হননি। সেক্ষেত্রে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের সম্মতি নিয়েই একজন ফিল্ডারকে খেলানোর অনুমতি দেওয়া হয়। সেই হিসাবে অশ্বিনের বদলে দেবদত্ত পারিক্কলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে পারিক্কল বল বা ব্যাট করতে পারবেন না।

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?