চেন্নাস্বামীর ২২ গজে রোহিত বনাম বিরাটের লড়াই

Share:

নিজস্ব সংবাদদাতা:  রবিবার চেন্নাস্বামী স্টেডিয়ামের ২২ গজে আইপিএল 2023-এ MUMBAI INDIANS  মুখোমুখি Royal Challengers Bengalurur। প্রথম ম্যাচে এমন একটা দলের বিরুদ্ধে বিরাটদের খেলতে হবে যারা পাঁচবার ভারতীয় ক্রিকেটের এই খেতাব জয় করেছে। কাজেই ম্যাচটাতে যে নিজেদের ১০০ শতাংশ দিতে হবে তা কিন্তু স্বীকার করছেন বিরাট কোহলি থেকে শুরু করে RCB টিমের সকলেই।

চলতি মরশুমে আরসিবি দলটার দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে দলটি মূলত ব্যাটিংয় বিভাগে বিরাট কোহলির ওপর অনেকটাই নির্ভরশীল। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ব্যাটিং বিরাট এবং গ্লেন ম্যাক্সুয়েল দায়িত্ব নিতে হবে। আর তাঁদের দুজনকে যোগ্য সহায়তা করতে হবে দীনেশ কার্তিক ও রজত পাতিদারদের। মনে রাখতে হবে দলটির নাম মুম্বই ইন্ডিয়ান্স। যে দলে রয়েছেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সর্বময় কর্তা রোহিত শর্মা। সুতরাং রবিবার ipl-এর দ্বিতীয় ম্যাচের লড়াই মূলত বিরাট বনাম রোহিতের।

আরও জানতে পড়ুন: ঘুমের দেশে সেলিম দুরানি https://www.live.eimuhurte.com/sports/dead-ex-cricketer-salim-durani/

যদি একটু বেঙ্গালুরু দলটার দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে দলটি মূলত ব্যাটিং নির্ভর দল। এই দলটার বোলিং বিভাগটা অতটা জমাট নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেননা দলের বিভাগের দায়িত্বে থাকছেন হাসারাঙ্গা ও মহম্মদ সিরাজ। বাকিরা তেমন উল্লেখযোগ্য নন। কাজেই এই দুজনের ওপরই যে বর্তাবে দায়িত্ব তা আর বলার অপেক্ষা রাখে না।

বিশেষজ্ঞরা মনে করছেন হাজালউড না থাকায় একটা বড় ক্ষতি হয়ে গেল বিরাটদের। এবং এর সঙ্গে যুক্ত হয়েছে হর্সল প্যাটেলের একেবারেই ছন্দে না থাকা। সব মিলিয়ে মুম্বই ম্যাচের আগে এক কঠিন সমস্যার মুখোমুখি বিরাটরা।

অন্য দিকে MUMBAI INDIANS  ধারে ও ভারে অনেকটাই এগিয়ে। পাঁচবারের চ্যাম্পিয়নরা চলতি IPL-ও যে একটা মরণ কামড় দিয়ে রেকর্ডের দিকে ঝাঁপাবে এটা বলার অপেক্ষ রাখে না। দলের সবচেয়ে বড় ফ্যাক্টর ব্যাটিং বিভাগে সূর্য কুমার যাদবের অফ ফর্ম। এই মুহূর্তে সূর্যর যা ফর্ম তাতে তাঁর কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো। বাকি যাঁরা আছেন তাঁরা মোটামুটি চালিয়ে দিতে পারবেন।

কিন্তু বোলিং বিভাগে যশপ্রীত বুমরাহ-র না থাকাটা রোহিতদের কাছে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। বুমরাহ পরিবর্তে যাঁকে রবিবার খেলানো হবে, তাঁর কাঁধেও বর্তাবে বাড়িত দায়িত্ব। সূত্রের খবব, রোহিত তাঁর সতীর্থদের কাছে অনুরোধ করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব মিঃ কোহলিকে যাতে সাজঘরে ফেরানো যায় তার চেষ্টা করতে। এখন দেখার রোহিতের পাতা ফাঁদে বিরাট ধরা পড়েন কি না তা অবশ্য সময়ই বলবে।   

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের