টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্বে বিশ্বকাপজয়ী লেগ স্পিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে শোচনীয় ফল করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি টোয়েন্টি বিশ্বকাপে যাতে ফের একবার ওই লজ্জার মুখোমুখি না হতে হয় তার জন্য বড় সড় পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের স্পিন বোলারদের কোচ হিসাবে নিয়োগ করেছে পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার তথা বিশ্বকাপজয়ী দলের সদস্য মুশতাক আহমেদকে। আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন ৫৩ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার।

পাকিস্তানের হয়ে ৫২টি টেস্ট খেলার পাশাপাশি ১৪৪টি একদিনের ম্যাচও খেলেছেন মুশতাক আমেদ। টেস্টে ১৮৫ উইকেট শিকার করেছেন। আর একদিনের ম্যাচে ১৬৬টি উইকেট নিয়েছেন। বিপক্ষের ব্যাটারদের কাছে এক সময়ে ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বাধীন যে দল বিশ্বকাপ জিতেছিল, সেই দলের অন্যতম সদস্য ছিলেন মুশতাক। যদিও সাকলাইন মুস্তাকের উত্থান ও নিজের চোট আঘাতের কারণে বেশি দিন পাকিস্তানের জার্সি গায়ে খেলতে পারেননি। তবে দেশের হয়ে না খেললেও চুটিয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৯ ম্যাচে  ১ হাজার ৪০৭টি উইকেট ঝুলিতে পুরেছেন।  ইনিংসে চার উইকেট নিয়েছেন ১০৪ বার আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৩২ বার।

আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে কোচিং জীবন শুরু করেন মুশতাক। স্পিন বোলিং কোচ হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ২০০৮ সালে ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেন। টানা ছয় বছর ওই দায়িত্ব পালন করেন। এর পরে ২০১৮-২০১৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব সামলেছিলেন।  

বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসাবে দায়িত্ব পাওয়ার পরে প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার বলেছেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য বড় সম্মানের। আমি নয়া দায়িত্ব নিতে মুখিয়ে আছি। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে চাই। আমি সবসময়ই বিশ্বাস করি, বাংলাদেশ হল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দলগুলির একটি।’

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!