দোহায় নয়া মাইলফলক স্পর্শ সোনার ছেলে নীরজ চোপড়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের ক্রীড়া জগতে আরেকটি সোনালি অধ্যায় যোগ হল। ভারতের গর্ব দুইবারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া, অবশেষে সেই স্বপ্ন পূরণ করলেন, যার জন্য দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলেন তিনি এবং গোটা ভারতবাসী। দোহা ডায়মন্ড লিগে তিনি ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে নতুন রেকর্ড গড়েছেন। এই অসাধারণ কীর্তি তাকে বিশ্বের ২৫তম ক্রীড়াবিদ হিসেবে ৯০ মিটার ক্লাবে প্রবেশ করিয়েছে। নীরজ নিজেই বলেছেন, “এই৯০ মিটারথ্রো আমার থেকেও বেশি ভারতের প্রত্যেকের জন্য। এটি আমাদের দেশের গর্বের প্রতীক।”

নীরজের এই ঐতিহাসিক থ্রো তাকে দোহা ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থান পৌঁছে দিয়েছে। জার্মানির জুলিয়ান ওয়েবার ৯১.০৬ মিটার থ্রো করে প্রথম স্থান দখল করেছেন। নীরজ এই ফলাফলকে ‘মিষ্টি-তেতো’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “আমি ৯০ মিটার-এর বাধা পেরিয়েছি, কিন্তু দ্বিতীয় হয়েছি। তবে এটি আমার জন্য শুরু মাত্র। আমি বিশ্বাস করি, আমি আরও দূরে ছুঁড়তে পারব।” তিনি জুলিয়ান ওয়েবারের  প্রশংসাও করেছেন। সোনার ছেলের কথায়, ‘আমরা দুজনেই একে অপরকে উৎসাহ দিয়েছি। আমি তার জন্যও খুশি।”

নতুন কোচ, নতুন কৌশল

এই সাফল্যের পিছনে বড় ভূমিকা রয়েছে নীরজের নতুন কোচ, জ্যাভেলিন কিংবদন্তি জ্যান জেলেজনির। প্রশিক্ষকের দায়িত্ব নিয়েই জেলেজনি নীরজর কৌশলে কিছু ছোট ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছেন। এই পরিবর্তনই নীরজকে ৯০ মিটারের রেকর্ড ছুঁতে সাহায্য করেছে। নীরজ বলেন, “জেলেজনির সঙ্গে প্রথমে কাজ করা একটু কঠিন ছিল। তবে কয়েক সপ্তাহ পর আমি তার কৌশলের সঙ্গে মানিয়ে নিয়েছি। তিনি আমাকে শুধু কৌশলই নয়, মানসিকভাবে শক্তিশালী হতেও শিখিয়েছেন।” দোহা ডায়মন্ড লিগ ছিল জেলেজনির সঙ্গে নীরজের প্রথম বড় টুর্নামেন্ট, এবং ফলাফল সবার সামনে। এই জুটির সাফল্য ভবিষ্যতেও আমাদের আরও চমক দেখাবে বলে আশা করা যায়।

৯০ মিটার থ্রো নীরজের জন্য শুধু একটি লক্ষ্য ছিল না, এটি ছিল গোটা ভারতের প্রত্যাশা। তার আগের ব্যক্তিগত সেরা থ্রো ছিল ৮৯.৯৪ মিটার, যা তিনি ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে অর্জন করেছিলেন। সেই সময় থেকেই সবাই অপেক্ষা করছিল, কবে নীরজ ৯০ মিটার-এর বাধা পেরোবেন। অবশেষে দোহায় তিনি সেই স্বপ্ন পূরণ করেছেন। তবে নীরজের লক্ষ্য এখানেই থেমে নেই। তিনি বলেন, “এটি শুধু শুরু। আমি আরও দূরে ছুঁড়তে চাই।”

নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে সোনা এবং প্যারিস অলিম্পিকে রুপো জিতে ইতিহাস গড়েছেন। ২০২৩ সালে তিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে প্রথম এশিয়ান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। এবার দোহায় ৯০ মিটার থ্রো করে তিনি ভারতের ক্রীড়া ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় যোগ করলেন।

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি ঋষভ সিংহ সাম্বিয়াল! ঝড়ের বেগে ভাইরাল ছবি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক