প্রথম থ্রোয়ে বাজিমাত, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ চোপড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বাজিমাত করলেন নীরজ চোপড়া। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠলেন ভারতের সোনার ছেলে। প্রথম চেষ্টাতেই গত বারের বিশ্বজয়ী ফাইনালে পৌঁছনোর জন্য যোগ্যতা অর্জনের জন্য স্থির  ৮৪.৫ মিটার অতিক্রম করে যান। তিনি ছোড়েন ৮৪.৮৫ মিটার।  গ্রুপ ‘এ’ থেকে নীরজ ছাড়া ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি অবশ্য দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন। আগামিকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় সময় দুপুর তিনটে বেজে ৫৩ মিনিটে ফাইনাল অনুষ্ঠিত হবে। ওই ফাইনালে পাকিস্তানের আরশাদ নাদিমের মুখোমুখি হতে পারেন নীরজ।

গতবারও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিজয়ীর শিরোপা জিতেছিলেন নীরজ চোপড়া। তার সঙ্গেই ‘এ’ গ্রুপে ছিলেন ডায়মন্ডস লিগ চ্যাম্পিয়ন জার্মানির জুলিয়ান ওয়েবার। তাছাড়া নীরজের সঙ্গে ছিলেন আর এক ভারতীয় সচিন যাদব। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ‘এ’ ও ‘বি’ গ্রুপ মিলিয়ে মোট ১২ জন প্রতিযোগী বৃহস্পতিবারের ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন। এদিন জাপানের রাজধানী টোকিওতে প্রথম থ্রোয়েই বাজিমাত করেন গতবারের চ্যাম্পিয়ন নীরজ। ৮৪.৮৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে  সরাসরি পৌঁছে যান ফাইনালে। ডায়মন্ডস লিগ জয়ী জার্মানির জুলিয়ান ওয়েবার প্রথম থ্রোয়ে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ফাইনালের টিকিট জোগাড় করে নেন।

বিকেল সোয়া পাঁচটায় শুরু হবে ‘বি’ গ্রুপের খেলা। ওই গ্রুপে রয়েছেন প্যারিস অলিম্পিকে সোনার পদক জয়ী পাকিস্তানের আরশাদ নাদিম। রয়েছেন দু্ই ভারতীয় রোহিত যাদব ও যশবীর সিংহ। এছাড়া রয়েছেন অ্যান্ডারসন পিটার্স, জুলিয়াস ইগো লুইস ডা সিলভার মতো খ্যাতনামীরা।

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য