মাত্র ৫০ ডলারে মিলবে বিশ্বকাপের টিকিট, স্বস্তি ফুটবলপ্রেমীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর বেশি সময় নেই, তার মাঝেই ফুটবল বিশ্বকাপের আগেই টিকিটের দাম নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। টিকিটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। ঠিক এমন সময়ে নিউইয়র্ক প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনেকের মুখে হাসি ফিরিয়েছে। জানা গিয়েছে, মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের টিকিট পাবেন শহরের সাধারণ বাসিন্দারা।

নবনির্বাচিত নিউইয়র্ক মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, শহরের বাসিন্দাদের জন্য বিশেষ উদ্যোগ হিসেবে ১০০০ টি বিশ্বকাপ টিকিট মাত্র ৫০ ডলারে দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬ হাজার ১০০ টাকা। এই টিকিটগুলো লটারির মাধ্যমে বিতরণ শুরু হবে এবং আগামী ২৫ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। হারলেমের লিটল সেনেগাল এলাকায় আমেরিকা ফুটবল দলের ফরোয়ার্ড টিমোথি উইয়াহর সঙ্গে উপস্থিত হয়ে মামদানি বলেন, ‘নিউইয়র্কে পাঁচ কাপ লাটের (জনপ্রিয় একটি কফি) দামের সমান খরচেই এবার বিশ্বকাপ ম্যাচ দেখার সুযোগ মিলবে।’

আরও পড়ুন: ম্যানুয়েল নয়্যারকে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা জার্মানির

২০২৬ বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট আটটি ম্যাচ। এর মধ্যে গ্রুপ পর্ব, নকআউট এবং ফাইনালও রয়েছে। তবে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচের জন্য এই বিশেষ টিকিট প্রযোজ্য হবে না। জানা গিয়েছে, ফাইনালের কিছু টিকিটের দাম ইতিমধ্যেই ৩৩ হাজার ডলার ছাড়িয়েছে।

শুধু টিকিট নয়, দর্শকদের জন্য স্টেডিয়ামে যাতায়াতে বিনামুল্যে বাস পরিষেবার ব্যবস্থাও করা হচ্ছে। একই সঙ্গে কালোবাজারি ঠেকাতে কঠোর পদক্ষেপের কথাও জানিয়েছেন মেয়র। টিকিটগুলো হস্তান্তরযোগ্য হবে না এবং শুধুমাত্র নিউইয়র্কের বাসিন্দারাই এই সুবিধা পাবেন। এর আগে মামদানি ফিফার কাছে টিকিটের মূল্য কমানোর আবেদন জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, অন্তত ১৫ শতাংশ টিকিট স্বল্পমূল্যে স্থানীয় মানুষের জন্য সংরক্ষণ করা উচিত। প্রসঙ্গত, আগামী ১৩ জুন থেকে মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ শুরু হবে। যেখানে ফুটবল পরাশক্তি ব্রাজিল, ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের ম্যাচ রয়েছে। গ্রুপপর্বে পাঁচটি, নকআউটে দুটি এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নিউজার্সির এই ভেন্যুতে।

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের