ভেঙে ফেলা হচ্ছে বিশ্বকাপে ভারতের পয়া স্টেডিয়াম

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে টানা তিনটি ম্যাচ যে স্টেডিয়ামে জিতেছিল ভারত, এবার সেই স্টেডিয়াম ভেঙে ফেলা হচ্ছে। শুক্রবার থেকেই শুরু হচ্ছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম ভাঙার প্রক্রিয়া। ইতিমধ্যে স্টেডিয়ামের চারপাশে নিয়ে আসা হয়েছে বুলডোজার। এনআইএ-এর তরফে এই কথা জানানো হয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকেও স্টেডিয়াম ভাঙার কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, স্থানীয়দের ব্যবহারের জন্য শুধুমাত্র পিচ ও তার চারপাশে থাকা মাঠটিকে রাখা হবে। বাকি স্টেডিয়ামকে ভেঙে ফেলা হবে। এই নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টি ২০ বিশ্বকাপে আটটি ম্যাচ খেলা হয়েছিল। শেষ ম্যাচটি খেলা হয় ভারত ও আমেরিকার মধ্যে। এর আগে এই মাঠেই দুটি ম্যাচ জিতেছিলেন ভারত। একটি ম্যাচ জেতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আরেকটি ম্যাচ জেতে পাকিস্তানের বিরুদ্ধে। এছাড়া আরও বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়েছিল। কিন্তু পিচের চরিত্র নিয়ে বিতর্ক দেখা দেয়। পাশাপাশি মন্থর আউট ফিল্ড থাকায় অনেকেই সমালোচনা করেন। এবার অস্থায়ী এই স্টেডিয়ামকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

টি ২০ বিশ্বকাপ শুরুর আগে ৩৪ হাজার আসন বিশিষ্ট এই নাসাউ কাউন্টি স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। স্টেডিয়ামটিকে তৈরি করতে খরচ হয়েছিল ২৫০ কোটি টাকা। ৭৫ দিনে স্টেডিয়ামটিকে তৈরি করা হয়েছিল। উল্লেখ্য, বুধবার এই স্টেডিয়ামেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাত উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল ভারত।

 

রথযাত্রার দিন দৌড়ঝাঁপ নয় , আগেই বানিয়ে রাখুন এই মিষ্টিগুলি

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘খুনের চেষ্টা’ মামলায় অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিপাকে কালীঘাট তৃণমূল, ফের ছুটল হাইকোর্টে

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বর্ষার বিকেলে বানিয়ে ফেলুন সুস্বাদু আলু-পনির পকোড়া

‘কথা রেখেছেন দাদা,পুলিশের ভূমিকাতেও সন্তুষ্ট’, বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা নির্যাতিতার বাবার

কুমড়ো ফুল ভাপা! একবার খেলেই মন জয় করবে ঐতিহ্যবাহী এই নিরামিষ পদ

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ৩, অধরা শিবসেনা নেতা

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’,বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে দাবি টুম্পা-মৌসুমির

‘পুলিশ ভাল করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে’, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না

রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হয়েছে ৩ কোটি! SIT তদন্তে চাঞ্চল্যকর তথ্য