গেইলকে পিছনে ফেলে নয়া রেকর্ড পুরানের

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে ক্রিস গেইলকে পিছনে ফেলে নয়া রেকর্ড গড়লেন আরেক ক্যারেবিয়ান খেলোয়াড় নিকোলাস পুরান। টি ২০ বিশ্বকাপে সবচেয়ে ছয় মারার রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়। এখনও পর্যন্ত এই বিশ্বকাপে ১৭টি ছয় মেরেছেন তিনি।

টি ২০ বিশ্বকাপে সুপার এইটে আমেরিকাকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের এই জয়ের পিছনে যে দুই ব্যাটসম্যানের ভূমিকা ছিল উল্লেখযোগ্য, তাঁরা হলেন নিকোলাস পুরান ও শাই হোপ। দুই ব্যাটসম্যানই এই ম্যাচে চার-ছয়ের ঝড় তোলে। শাই হোপ ৩৯ বলে ৮২ রান করেন। এই ৮২ রানের মধ্যে রয়েছে আটটা ছয় ও চারটে চার। অন্যদিকে নিকোলাস পুরান ১২ বলে ২৭ রান করেন। এই ২৭ রানের মধ্যে রয়েছে তিনটি ছয় ও একটা চার। পুরান এই তিনটি ছয় মেরে নয়া রেকর্ড গড়লেন। এবারে টি ২০ বিশ্বকাপে এক সিজিনে সবচেয়ে বেশি ছয় মারার কৃতিত্ব অর্জন করেন পুরান।

এর আগে ২০১২ সালে টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়েছিলেন ক্রিস গেইল। সেবার ১৬টি ছয় মেরেছিলেন তিনি। ক্রিস গেইলের পরে ১৫টি ছয় মারার রেকর্ড রয়েছে মার্লন স্যামুয়েলসের। মার্লনের পর টি ২০ বিশ্বকাপে ১৪টি ছয় মারার রেকর্ড রয়েছে বাংলাদেশের তামিম ইকবাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সের।

 

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক