বিপিএলে ক্রমশই পাক ক্রিকেটারদের ভিড় বাড়ছে

কয়েকদিনের মধ্যে আসার কথা হারিস রউফ, মহম্মদ ওয়াসিম, শাহিন আফ্রিদির মতো তারকা ক্রিকেটারদের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক কারণে টি টুয়েন্টির সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা আইপিএলে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটাররা। আইপিএলের দরজা বন্ধ হলেও পাক ক্রিকেটারদের জন্য দরজা খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সেই কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্রমশই পাক তারকা ক্রিকেটারের ভিড় বাড়ছে। চলতি সিজনে বিপিএল খেলার জন্য ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছেন হাসান আলী, আবরার আমেদ ও মহম্মদ রিজওয়ানের, ইফতিখার আমেদ, মোহাম্মদ হারিস, ইমাদ ওয়াসিমের মতো পাক তারকা ক্রিকেটাররা। কয়েকদিনের মধ্যে আসার কথা হারিস রউফ, মহম্মদ ওয়াসিম, শাহিন আফ্রিদির মতো তারকা ক্রিকেটারদের।

গত কয়েক বছর ধরেই বিপিএলে নিয়মিত খেলছেন পাক তারকা ক্রিকেটাররা। চলতি বছরে সংখ্যাটি আরও বেড়েছে। রংপুর রাইডার্সের হয়ে এ বছর খেলছেন হারিস রউফ। তাঁর সঙ্গে একই দলে খেলছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মহম্মদ রিজওয়ান। কুমিল্লার হয়ে খেলার কথা রয়েছে শাহিন শাহ আফ্রিদিরও। তবে তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন তা এখনও নিশ্চিত নয়। যদিও পাক সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, চোট সারিয়ে মাঠে ফিরতে শাহিদ আফ্রিদির জামাতার আরও বেশ কয়েকদিন সময় লাগবে।

চলতি মরসুমে পাক পেসার মহম্মদ ওয়াসিমকে দলে নিয়েছে সাকিব আল হাসানের বরিশাল ফরচুন। আগামী ১৭ জানুয়ারির পরে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান শান মাসুদ ঢাকা ডমিনেটরসদের হয়ে মাঠে নামবেন। খুলনা টাইগার্সদের হয়ে খেলছেন আর এক পাক তারকা ক্রিকেটার ফকর জামান। তরুণ পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহকেও ঢাকার হয়ে খেলতে দেখা যাবে। তিনি অবশ্য চট্টগ্রাম পর্ব থেকে খেলবেন।

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১