কীভাবে চেনা যাবে তাঁর আসল টুইটার অ্যাকাউন্ট? জানিয়ে দিলেন শচিন

এক ভক্তের জবাবে আসল টুইটার অ্যাকাউন্ট চেনার পথ বাতলে দিয়েছেন লিটল মাস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টুইটার কর্ণধার ইলন মাস্কের খামখেয়ালিপনায় বৃহস্পতিবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ‘ব্লু-টিক’ হারিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শচিন তেন্ডুলকরের মতো মহাতারকারা। আর তার পরেই প্রশ্ন উঠেছে, কীভাবে তাহলে মহাতারকাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট চিনবে আম জনতা?

শুক্রবার আধুনিক ক্রিকেটের ঈশ্বর শচিন তেন্ডুলকরের কাছে বিষয়টি জানতে চেয়েছিলেন এক ভক্ত। আর তার কী জবাব দিলেন লিটল মাস্টার, জানেন? ভক্তের প্রশ্নের জবাবে নিজের চওড়া হাসির এক ছবি পোস্ট করেছেন শচিন। সেই সঙ্গে হাসির এক ইমোজিও দিয়েছেন। তার পরে লিখেছেন, ‘এখন এটাই আমার ব্লু টিক ভেরিফিকেশন।’  

সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে বিশিষ্ট ব্যক্তিদের আসল অ্যাকাউন্ট চেনা যায়, তার জন্য প্রথম থেকে অফিসিয়াল আইডি’র নামের পাশে ‘ব্লু  টিক’ (নীল চিহ্ন) বসিয়েছিল টুইটার। ওই ব্লু-টিক দেখেই বোঝা যেত আসল আইডি। কিন্তু ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই জানিয়ে দেন, ব্লু টিক ব্যবহার করতে গেলে টাকা গুনতে হবে ব্যবহারকারীকে। শুধুমাত্র যে টুইটার ব্যবহারকারীরা টাকা দিয়ে ‘ব্লু  টিক’ পরিষেবা গ্রহণ করবেন, তাদের নামের পাশেই বিশেষ চিহ্ন বসবে। ওই পরিষেবার জন্য প্রতি মাসে খরচ করতে হবে ৮ ডলার। আগে টুইটারে প্রায় তিন লক্ষ ব্যবহারকারীর নামের পাশে ব্লু  টিক বসত। তার মধ্যে অর্ধেকেরও বেশি ব্যবহারকারীর নামের পাশ থেকে নীল চিহ্ন সরিয়ে নিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে