ইডেনে আইপিএলের উদ্বোধনে বসল চাঁদের হাট

Share:

নিজস্ব প্রতিনিধি: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ১৮ তম আইপিএল- এর আসর। অগণিত মানুষ, লেজার শো, শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিদের মতো জনপ্রিয় তারকা শিল্পীদের নিয়ে কার্যত শনিবারের ইডেনে বসল চাঁদের হাট। হল আইপিএল ট্রফি প্রদর্শন।

শনিবার দুপুরের মধ্যে কলকাতায় চলে আসেন শাহরুখ, শ্রেয়া, দিশারা। সারাদিন ধরে মানুষ অপেক্ষায় ছিলেন কখন সন্ধ্যা ৬টা বাজবে। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। শনিবার ইডেনের মঞ্চে প্রথম ওঠেন শাহরুখ খান। কলকাতাবাসী আবার শুনতে পান তাঁর কণ্ঠে ‘কলকাতা তোমায় ভালবাসি’। ‘তারুণ্য’ ভরা ৫৯-এও মঞ্চে দাঁড়িয়ে নিজের প্রাণখোলা হাসি দিয়ে একইসঙ্গে শাহরুখ মুগ্ধ করলেন ক্রিকেট এবং সিনেপ্রেমীদের।  স্বভাবসিদ্ধ বাচনভঙ্গী দিয়ে এদিনও কলকাতার প্রতিটি মানুষকে আপন করে নিয়েছেন তিনি। শনিবার তাঁর দল কলকাতা নাইট রাইডার্স লড়াই করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।

তারপরেই মঞ্চে ওঠেন ভারতের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি মঞ্চে উঠতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শককুল। শ্রেয়ার কন্ঠে শোনা গিয়েছে ‘আমি যে তোমার শুধু যে তোমার’, ‘ঘুমর ঘুমর’, ‘কর হর ময়দান ফতে’, ‘আজা স্বামী বলম স্বামী পরম স্বামী’, ‘জিন্দা হ্যায় তো’, ‘মোহে মোহে তু রঙ দে বাসন্তী’, ‘ওম শান্তি ওম’, ‘ঢোল বাজে’র মতো একাধিক গান।

শ্রেয়া শেষ করলেন ‘মা তুঝে সালাম’ দিয়ে, ভাসলেন আবেগে। তৎক্ষণাৎ দর্শক গ্যালারিতে জ্বলে উঠল হাজার হাজার মোবাইলের আলো, সারা মাঠে চলল লেজার লাইটের খেলা। শ্রেয়ার পরে নাচে, গানে মঞ্চ মাতালেন দিশা পাটানি ও র‍্যাপার করণ অজলা। কখনও  ব্যাকগ্রাউন্ডে ভেসে আসা পাগল হয়ে যাব’র সঙ্গে কখনও বা করণের কণ্ঠে ‘আজ কি রাত হুসনকা মজা আঁখো সে লিজিয়ে’তে কোমর দোলাতে দেখা গেল দিশাকে।

সে এক অনিন্দ্যসুন্দর পরিবেশ। নাচ গান পর্ব শেষে এক অপূর্ব লেজারের খেলা দেখল গোটা ইডেন গার্ডেনস। কখনও লেজারের ছটায় ফুটে উঠল আইপিএলের ট্রফি, কখনও IPL 18, কখওবা আইপিএলে অংশগ্রহণকারী দলগুলির লোগো।

দীর্ঘ ১৮ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। এদিন বিপক্ষ দলের মালিক শাহরুখ খানের কণ্ঠেও শোনা গিয়েছে তাঁর অকুণ্ঠ প্রশংসা। একই সঙ্গে কিং খান স্বীকার করে নিলেন বিরাট বর্তমান প্রজন্মের কাছে অনুপ্রেরণা।    তারপরে  নাইট রাইডার্সের অন্যতম সেরা ফিনিসার রিঙ্কু সিংয়ের সঙ্গে ‘লুট পুট গয়া’ গানের সঙ্গে নাচতে দেখা গেল কিং খানকে।  শুধু কি রিঙ্কু! শনিবারের ইডেন দেখল রোম্যান্স কিংয়ের সঙ্গে বিরাটকে ‘ঝুমে যো পাঠান’ গানের সঙ্গে পা মেলাতে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, আই পি এল এর চেয়ারম্যান অরুণ ধুমল, বিসিসিআইয়ের জয়েন সেক্রেটারি অরুণ দেশাই সহ একাধিক ব্যক্তিত্ব। রজার বিনি বিরাট কোহলিতে আইপিএল মেমেন্টো দিয়ে সম্মানিত করেন। এরপর কেক কেটে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতর শুক্রবার জানিয়েছিল শনিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিন সকালের দিকে আকাশের মুখ ভার ছিল, হালকা বৃষ্টিও হয়েছিল। তবে তারপর আর বৃষ্টি হয়নি। ক্রিকেট প্রেমীদের জন্য এ সত্যিই বাড়তি পাওনা।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে