ট্রায়াল ছাড়াই এশিয়াডে বজরংরা, হস্তক্ষেপ করল না দিল্লি হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ট্রায়াল ছাড়া এশিয়ান গেমসের জন্য বিনেশ ফোগত ও বজরং পুনিয়াদের সরাসরি নির্বাচিত হওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। শনিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সতীশ চন্দ্র শর্মা দুই কুস্তিগিরের সরাসরি নির্বাচিত হওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলা খারিজ করতে গিয়ে বলেছেন, কোন কুস্তিগির যোগ্য তা ঠিক যাচাই করা আদালতের কাজ নয়। দিল্লি হাইকোর্টে আর্জি খারিজ হওয়ার পরে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মামলাকারী কুস্তিগিররা।

সম্প্রতি জাতীয় কুস্তি সংস্থার কাজকর্ম দেখভালের দায়িত্বে থাকা ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, এশিয়ান গেমসের জন্য ট্রায়ালে অংশ নিতে হবে না বিনেশ ফোগত-বজরং পুনিয়াদের। তাঁরা সরাসরি এশিয়াডে যাবেন। ওই সিদ্ধান্তের কথা  জানতে পারার পরেই ক্ষোভে ফুঁসে ওঠেন কুস্তিগিরদের একাংশ। তাঁদের অভিযোগ, জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর পুরস্কার হিসেবেই ট্রায়াল ছাড়া দুই কুস্তিগিররা নির্বাচিত করা হয়েছে।

ট্রায়াল ছাড়া এশিয়াডের জন্য বিনেশ-বজরংদের সরাসরি নির্বাচিত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন দুই কুস্তিগির অন্তিম পঞ্চাল ও সুজিত কলকল। আর্জিতে তাঁরা বলেন, ‘প্রত্যেক কুস্তিগিরের জন্যই ট্রায়ালের নিয়ম সমান থাকা উচিত। কারও প্রতি বিশেষ পক্ষপাতিত্ব করা উচিত নয়। কিন্তু এদিন বিনেশ-বজরংদের সরাসরি এশিয়াড দলে ঠাঁই পাওয়া নিয়ে হস্তক্ষেপ করতে চাননি বিচারপতি সতীশ চন্দ্র মিশ্র।

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

জোর ধাক্কা মমতার, সরে দাঁড়ালেন নন্দীগ্রামের কালীঘাটপন্থী প্রার্থী

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কী অপরাধ তাঁর?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস