বাংলাদেশি মুস্তাফিজুরকে খেলালে ভণ্ডুল করে দেব আইপিএল, হুমকি হিন্দু ধর্মগুরুদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বছর ঘুরলেই শুরু হবে আইপিএল। হয়ে গিয়েছে মেগা নিলাম। রয়েছেন বিদেশের একাধিক ক্রিকেটার । সেই তালিকায় রয়েছে বাংলাদেশের ক্রিক্রেটার মুস্তাফিজুর রহমান। তাঁকে ২০২৬ সালের আইপিএলে খেলালে খেলা ভণ্ডুল করে দেওয়ার হুমকি দিয়েছে হিন্দু ধর্মগুরুরা। বাংলাদেশি এই খেলোয়াড়কে শাহরুখ খানের দল কেকেআর ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে। তাঁকে নিয়েই এবার চরম হুঁশিয়ারি দিলেন হিন্দু ধর্মগুরুরা। বাংলাদেশের উপর হিন্দুদের নির্যাতন নিয়ে বেজায় চটেছে ভারতের হিন্দুরা। তারই প্রতিবাদে মুস্তাফিজ না খেলানোর আহ্বান জানানো হল।

অনেকেই অভিযোগ করেছেন মুস্তাফিজ রহমান মুসলিম বলেই তাঁকে দলে নিয়েছেন কিং খান। বাংলাদেশের যে পরিস্থিতি , সেখানে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছেন সেখানে ভারতে বাংলাদেশের ক্রিক্রেটার মুস্তাফিজ রহমানকে খেলানোর বিপক্ষে গিয়েছেন ধর্মগুরুরা। উজ্জয়িনীর ধর্মীয় নেতারা চড়া সুরে হুঁশিয়ারি  দিয়ে বলেছেন,  বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট ম্যাচ ব্যাহত করার জন্য মাঠের ক্ষতি করা হবে।  বাংলাদেশে হিন্দুদের উপর সাম্প্রতিক সহিংস হামলা, বিশেষ করে ধর্ম অবমাননার অভিযোগে দুটি নৃশংস খুনের পরেই এই সতর্কবাণী দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  BPL: রাজশাহীকে হারিয়ে মাঠেই প্রয়াত কোচকে গুরুদক্ষিণা ঢাকা ক্যাপিটালসের

উজ্জয়িনীর ঋনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সহ সাধু-সন্তরা  বলেছেন, বাংলাদেশি খেলোয়াড়ের  সঙ্গে যুক্ত ম্যাচ ঠেকাতে স্টেডিয়ামগুলিতে তপস্বী যোদ্ধারা হামলা চালাবেন। তারা অভিযোগ করেছেন যে কর্তৃপক্ষ বাংলাদেশের ক্রিকেটারদের ভারতে খেলার অনুমতি দেওয়ার সময় বাংলাদেশে হিন্দুদের “নির্যাতন” উপেক্ষা করছে। অন্যান্য সাধু সংগঠনগুলিও একই সতর্কবার্তা দিয়েছে।  সম্প্রতি আইপিএল নিলামে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনে নেওয়ার পর বিতর্ক আরও তীব্র হয়েছে।  কেকেআরকে বয়কটের আহ্বান জানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর, ময়মনসিংহ জেলার ভালুকায় বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে নবী মহম্মদ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মুসলিম জঙ্গিরা ২৭ বছর বয়সী হিন্দু পোশাক কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে খুন করে দেহে আগুন ধরিয়ে দেয়। তবে দিপুর বিরুদ্ধে মেলেনি কোনও ধর্ম অবমাননার প্রমাণ। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। কয়েক দিন পরে, ২৪ ডিসেম্বর, রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আরও একজন হিন্দু ব্যক্তি, ২৯ বছর বয়সী অমৃত মণ্ডলকে পিটিয়ে খুন করা হয়। তারপর থেকেই উত্তপ্ত হয় পরিস্থিতি।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের