‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্কে পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম। খেলার জন্য যত না খবরের শিরোনামে থাকেন তিনি। তার থেকে বেশি পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারিতে নাম জড়ায় তাঁর। এবার পাক ক্রিকেটারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রথম পক্ষের স্ত্রী সানিয়া আশফাক। সানিয়া জানিয়েছেন, তিনি আগে লন্ডনে থাকতেন, কিন্তু ইমাদকে বিয়ের পর তাঁকে পাকিস্তানে চলে যেতে হয়েছিল। সেখানকার সবকিছুই তাঁর কাছে ছিল নতুন এবং তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ইমাদের পরিবার তাঁদের দাম্পত্য জীবনে হস্তক্ষেপ করত। সানিয়ার অভিযোগ, ইমাদকে তাঁর পরিবারই নিয়ন্ত্রণ করত। শ্বশুরবাড়িতে নিজের ইচ্ছামতো কোনও কিছু করার অনুমতি তাঁর ছিল না। সানিয়া আশফাক আরও জানিয়েছেন যে, বিয়ের মাত্র কয়েক মাস পরেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে সন্তান নেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। তিনি যখন অন্তঃসত্ত্বা হন, তখন ফের তাঁর শাশুড়ি তাঁকে চাপ দিতে থাকেন, শিশুটির গায়ের রং ফর্সা হওয়া উচিত।

আরও পডুন: বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

সানিয়া আরও বলেন, তারা এক সাধারণ দম্পতির মতোই জীবনযাপন করতেন। কিন্তু ইমাদের মায়ের কারণে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। পরিবারের প্রভাবে তাঁর প্রতি ইমাদের আচরণও বদলে যেত। সানিয়া গুরুতর অভিযোগ করেছেন ইমাদের বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, গর্ভবতী থাকা অবস্থায় তৃতীয় সন্তানের জন্ম দিতে অস্বীকার করেন ইমাদ। সেই সময়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন তিনি। তখন ফোনে সানিয়ার গর্ভবতী হওয়ার খবরটি শোনার পর তিনি শিশুটিকে জন্ম দিতে অস্বীকার করেন। যদিও ইমাদের এই সিদ্ধান্তের পিছনে ইন্ধন ছিল তাঁর মায়ের, দাবি সানিয়ার। তিনি জানান, মায়ের চাপের মুখে ইমাদ তাঁকে বলেছিলেন, ‘তুমি তো এখনও তরুণী। নিজের মতো করে জীবনটা উপভোগ করো। কেন বাচ্চা জন্ম নিয়ে নিজেকে তার মধ্যে আটকে রাখবে?’ সময়টা আমার জন্য তখন খুবই কঠিন ছিল। আমি আমার সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম। কিন্তু ইমাদ গর্ভপাত করাতে বাধ্য করেন।’

বিতর্কের মাঝে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সানিয়া আশফাকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছিলেন পাক ক্রিকেটার ইমাদ। তারপরেই সেই মাসেই পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটার নায়লা রাজাকে বিয়ে করেন।

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?