বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে ঢুকে এদিক-ওদিক লাফালাফি করছিল হনুমানটি। আচমকাই নজর পড়ে বিস্কুটের কৌটোর দিকে। কৌটোটি হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই ঘটে গেল বিপত্তি। অভিযোগ, এয়ারগান হাতে হনুমানটিকে লক্ষ্য করে গুলি চালান বাড়ির বাসিন্দা অভিষেক ঘোষ। বুকে গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে হনুমানটি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার জয়পুর থানার রাজগ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই এলাকায় হনুমানের উৎপাত নিয়ে ক্ষোভ ছিল বাসিন্দাদের একাংশের মধ্যে। শুক্রবারও একটি হনুমানকে গাছ থেকে গাছে লাফিয়ে বেড়াতে দেখা যায়। পরে আচমকাই সেটি একটি বাড়িতে ঢুকে পড়ে। ঘরের ভিতর থেকে বিস্কুটের কৌটো নিয়ে বেরোনোর সময়ই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় জয়পুর থানায় এবং বন দফতরে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। তাঁরা মৃত হনুমানটিকে উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যান। বন দফতর সূত্রে খবর, সেখানে হনুমানটির ময়নাতদন্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

ঘটনায় বন দফতরের তরফে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিষেক ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। শনিবার তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করানোর কথা। রাজগ্রামের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, হনুমানের উৎপাত সামলাতে গুলি চালানোর প্রয়োজন হল কেন? বিস্কুটের কৌটো নিয়ে বেরিয়ে যাওয়াই কি তার ‘অপরাধ’? ঠিক কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও বন দফতর।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…